মেসি বিশ্বকে মুগ্ধ করেছেন, এমবাপ্পের জাদু ভোলার নয়: কাদের

১৯ ডিসেম্বর ২০২২, ০৬:১৫ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৩৬ PM
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের © ফাইল ছবি

কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছে আর্জেন্টিনা। এ নিয়ে তৃতীয়বারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হলো আলবিসেলেস্তেরা। রোববার কাতারের লুসাইল স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপের ফাইনালে টাই-ব্রেকারে গড়ানো ম্যাচে ফ্রান্সকে ৪-২ ব্যবধানে হারায় আর্জেন্টিনা।

আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মধ্যকার ফাইনলা ম্যাচের খেলা দেখে আবেগে আপ্লুত বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি মেসি ও এমবাপ্পের খেলা দেখে মুগ্ধ হয়েছেন। ম্যাচটি নিয়ে অনুভূতি জানিয়ে নিজের ফেসবুকে এ দুই তারকা ফুটবলারের প্রশংসাও করেছেন।

ওবায়দুল কাদের ফেসবুকে নিজের কয়েকটি ছবি শেয়ার করে লিখেছে, ‘‘বিশ্বকে মন্ত্রমুগ্ধ করেছেন মেসি। এমবাপ্পের জাদু কখনো ভোলার নয়।’’

আরও পড়ুন: আন্তঃবিভাগ ক্রিকেটে আম্পায়ারকে পেটালেন রাবি শিক্ষার্থীরা

আর্জেন্টিনা-ফ্রান্সের ফাইনাল ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ২-২ ব্যবধানে অমীমাংসিত থাকায় অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচটি। সেখানে দুই দলই একটি করে গোল পেলে শেষ পর্যন্ত ৩-৩ গোলের সমতায় শেষ হয় ম্যাচ। ফ্রান্সের হয়ে ম্যাচের তিনটি গোলই করেন এমবাপে। আর্জেন্টিনার হয়ে মেসির জোড়া গোলের সঙ্গে একটি গোল পান আনহেল দি মারিয়া।

টাই-ব্রেকারে ফ্রান্সের কিংসলে কোমানের শট ঠেকান এমিলিয়ানো মার্তিনেজ। আর চুয়ামিনি মারেন বাইরে। ফলে এমবাপে ও কোলো মুয়ানির শট লক্ষ্যভেদ করলেও লাভ হয়নি। মাথা ঠাণ্ডা রেখে টানা চারটি শটে লক্ষ্যভেদ করেন মেসি, পাওলো দিবালা, লিয়েন্দ্রো পারাদেস ও গনসালো মার্তিনেজ। তাতেই শিরোপা নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার।

জাবি প্রক্টরের পদত্যাগ ও ধর্ষণ চেষ্টায় অভিযুক্তের বিচারের দ…
  • ১৯ মে ২০২৬
একদিনে হামে প্রাণ গেল ১১ জনের, মোট মৃত্যু ৪৭৫
  • ১৯ মে ২০২৬
৭৭ হাজার শিক্ষক নিয়োগ নিয়ে এবার বললেন তথ্যমন্ত্রী
  • ১৯ মে ২০২৬
সৌদি আরবে ৮,০০০ সেনা মোতায়েন করল পাকিস্তান
  • ১৯ মে ২০২৬
শিক্ষামন্ত্রী মিলনের বিতর্কিত সাবেক সেই এপিএসের ডিপিই পরিচা…
  • ১৯ মে ২০২৬
চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় চালু হচ্ছে জরুরি অ্যাল…
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081