যুক্তরাষ্ট্রকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টারে নেদারল্যান্ডস

০৩ ডিসেম্বর ২০২২, ১১:০৮ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৩ PM

© সংগৃহীত

কাতার ফুটবল বিশ্বকাপের প্রথম দল হিসেবে কোয়ার্টার-ফাইনালে উঠল নেদারল্যান্ডস। আল রাইয়ানের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ শনিবার শেষ ষোলোর ম্যাচে যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারিয়েছে ডাচরা। ২০১০ সালের বিশ্বকাপ রানার্সআপ ও ২০১৪ বিশ্বকাপের তৃতীয় হওয়া দলটি এবারও বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে গেল দাপট দেখিয়ে। 

বিশ্বকাপের শুরুর দিকের ম্যাচগুলোতে বদলি হিসেবে নামতে হয়েছিল বার্সা তারকা মেম্ফিস ডেপায়কে। কিন্তু নিজের জাত চিনিয়ে ঠিকই গুরুত্বপূর্ণ দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তার অভিজ্ঞতাতেই ভরসা রাখেন ভ্যান হাল। কোচের সেই ভরসার প্রতিদান বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন মেমফিস ডিপে। প্রথমে যুক্তরাষ্ট্র আক্রমণ শুরু করলেও পরের দিকে ম্যাচের রাশ নিজেদের দখলে নিতে শুরু করে নেদারল্যান্ডস এবং ১০ম মিনিটে গোল আদায় করে নেয়ার পরও যুক্তরাষ্ট্রের রক্ষণে চাপ সৃষ্টি করে খেলতে থাকে তারা। যদিও বল পজেশনে এগিয়েছিলো মার্কিনিরা। ৩৭ শতাংশ বল দখল রেখেছে নেদারল্যান্ডস, যুক্তরাষ্ট্রের ছিল ৬৭ শতাংশ।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যেতে পারতো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আক্রমণ দারুন দক্ষতায় রক্ষা করেন নেদারল্যান্ডস গোলরক্ষক আন্দ্রেস নোপার্ট। ম্যাচের ১০ম মিনিটে প্রথম গোল করে নেদারল্যান্ডস। মেমফিস ডিপের গোলে এগিয়ে যায় ডাচরা। চলতি বিশ্বকাপে এটাই ডিপের প্রথম গোল। ডাম্পির অ্যাসিস্ট থেকে গোল করেন ডিপে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে দ্বিতীয় গোল করে নেদারল্যান্ডস। মাত্র এক মিনিট ছিল ইনজুরি সময়। এ সময়ই ব্যবধান বাড়িয়ে নেয় ডাচরা। ড্যালি ব্লিন্ডের গোলে ২-০ ব্যবধানে থেকে বিরতিতে যায় নেদারল্যান্ডস।

দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে আরো আক্রমণাত্মক খেলতে থাকে যুক্তরাষ্ট্র। ম্যাচের ৫০ মিনিটে ম্যাককেনিয়ের হেড দারুণভাবে রুখে দেন ডাচ গোলরক্ষক নোপার্ট। এর ঠিক এক মিনিট পরেই নিশ্চিত আত্মঘাতী গোল থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করেন জিমারম্যান। ৬১ মিনিটে ডিপের দারুণ শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক টার্নার।

ক্রমাগত চাপ সৃষ্টি করে ৭৫ মিনিটেই যুক্তরাষ্ট্রের হয়ে এক গোল শোধ দেন রাইট। বা পাশ থেকে পুলিসিচের ক্রস থেকে পা ছুঁয়ে ব্যবধান কমান তিনি। কিন্তু এই গোলের আনন্দ বেশিক্ষণ রইল না যুক্তরাষ্ট্রের। ৮১ মিনিটে আবারো ঝলক দেখান ড্যালি ব্লিন্ড। এবার গোল না করে সতীর্থ ডামফ্রসিকে দিয়ে গোল করান তিনি। শেষের দিকে আর কোন গোল না হলে ৩-১ ব্যবধানেই ম্যাচ শেষ করে নেদারল্যান্ডস। বিশ্বকাপের প্রথম দল হিসেবে কোয়ার্টারে জায়গা করে নেয় তারা। সেখানে তারা অপেক্ষা করছে আর্জেন্টিনা বা অস্ট্রেলিয়ার জন্য।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9