গোলরক্ষকের পর দ্বিতীয় লাল কার্ড খেলেন কোচ

২৯ নভেম্বর ২০২২, ০৫:৫৯ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
দক্ষিণ কোরিয়ার কোচ পাওলো বেন্তোকে লাল কার্ড দেখাচ্ছেন রেফারি

দক্ষিণ কোরিয়ার কোচ পাওলো বেন্তোকে লাল কার্ড দেখাচ্ছেন রেফারি © সংগৃহীত

ঘানার বিপক্ষে দুর্দান্ত লড়াই করেও শেষ পর্যন্ত হেরে গেছে দক্ষিণ কোরিয়া।  ৩-২ গোলের এই পরাজয়ে তাদের শেষ ষোলোতে যাওয়ার সম্ভাবনা প্রায় শেষ। ম্যাচ চলাকালীন কোনো খেলোয়াড় নিয়ম বহির্ভূত কাজ করলে হলুদ বা লাল কার্ড দেওয়া হয়। তবে কাতার বিশ্বকাপে দ্বিতীয় লাল কার্ড কোনো খেলোয়াড় নয়। পেয়েছেন দক্ষিণ কোরিয়া স্বয়ং কোচ পাওলো বেন্টো। কাতার বিশ্বকাপে প্রথম লাল কার্ড পেয়েছিলেন ওয়েলসের গোলরক্ষক ওয়েন হেনেসি। 

গতকাল সোমবার দক্ষিণ কোরিয়া-ঘানা ম্যাচ শেষে ঘটেছে এই অঘটন। ম্যাচটিতে হেরেছে দক্ষিণ কোরিয়া। শেষ মিনিটে কর্নার পাওয়ায় হয়তো সেখান থেকে গোলের আশা করেছিলেন কোচ বেন্টো। আশা দেখেছিলেন সমতায় ফেরার। 

কিন্তু কর্নার না দিয়ে খেলা শেষ করেন ইংল্যান্ড বংশোদ্ভূত রেফারি অ্যান্টনি টেলো। তাতে চটে যান দ. কোরিয়ার কোচ। তর্ক জুড়ে দেন টেলোরের সঙ্গে। ফলে লাল কার্ড দেখান রেফারি।

লাল কার্ডের কারণে দক্ষিণ কোরিয়ার পরবর্তী ম্যাচ পর্তুগালের বিপক্ষে মাঠে থাকতে পারবেন না বেন্টো। এর আগে ২০১৪ বিশ্বকাপে পর্তুগাল দলেরই ম্যানেজারের দায়িত্বে ছিলেন পাওলো বেন্টো। 

ইরানের বিপক্ষের ম্যাচটিতে সেদিন লাল কার্ড দিয়েছিলেন গুয়াতেমালার রেফারি মারিও।

আরও পড়ুন: বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে কোথায় রয়েছেন মেসি-রোনালদো-নেইমার?

রেফারি তাকে লাল কার্ড দেখানোয় তিনি ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনেও আসতে পারেননি। তার জায়গায় সংবাদ সম্মেলন করেন সহকারী কোচ সের্হিও কস্তা।

সহকারী কোচ সের্হিও কস্তা বলেন, বেন্তোকে লাল কার্ড দেখানো কিছুতেই মানতে পারছিনা। তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। 

ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে কস্তা বলেছেন, ‘এটা পুরোপুরি অন্যায়। প্রথমার্ধে একই পরিস্থিতিতে তারা খেলা চালিয়ে গিয়েছিল। রেফারি আমাদের কাছ থেকে সেই সুযোগটা কেড়ে নিয়েছেন, পাওলো (বেন্তো) কেবল এর প্রতিক্রিয়া দেখিয়েছেন। তিনি রেফারিকে অসৌজন্যমূলক কিছু বলেননি। কিন্তু রেফারি যা ইচ্ছা তাই করেছেন। আমার চোখে, এটা সঠিক নয়। 

নতুন দায়িত্ব পেলেন এমপি মাহমুদা মিতু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো শিক্ষার্থীদের মেধাবৃত্তি দিচ্ছে কিশোরগঞ্জ বি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9