বাংলাদেশে আর্জেন্টিনার সমর্থক দেখে বিস্মিত ফিফা, ভিডিও পোস্ট

২৮ নভেম্বর ২০২২, ১২:০৫ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:১৯ PM

© সংগৃহীত

১৭ হাজার কিলোমিটারেরও বেশি দূরত্ব বাংলাদেশ থেকে আর্জেন্টিনার। আর ১৫ হাজার কিলোমিটার ব্রাজিলের দূরত্ব।আর্জেন্টিনা-ব্রাজিল বাংলাদেশ থেকে এতদূরে হওয়া সত্ত্বেও এই দেশ দুটির ফুটবল জাদুতে বিমোহিত বাংলাদেশের ফুটবলপ্রেমীরা। 

আর্জেন্টিনা-ব্রাজিলের খেলার আগে টিভি টকশো থেকে শুরু করে চায়ের আড্ডাতেও চলে তির্যক আলোচনা-সমালোচনা।আর্জেন্টিনা-ব্রাজিলের খেলার সময় ভক্ত-সমর্থকদের চোখ থাকে টিভির পর্দার দিকে। আরামের ঘুম হারাম করে রাত জেগে খেলা উপভোগ করেন সমর্থকরা। 

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি রাস্তার বিভিন্ন মোড়ে সাইটস্ক্রিনের সামনে বসে খোলা আকাশের নিচে বসে খেলা দেখেন মেসি-নেইমার ভক্তরা। শনিবার মেক্সিকোকে ২-০ গোলে হারায় আর্জেন্টিনা। সেই ম্যাচে মেক্সিকো হারাতেই আর্জেন্টিনার সমর্থনে উচ্ছ্বাস প্রকাশ করেন বাংলাদেশের সমর্থকরা।সেই ভিডিওটি ফিফার সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করা হয়। 

সেই ভিডিওর ক্যাপশনে ফিফা লিখেছে- এটাই হলো ফুটবলের শক্তি। বাংলাদেশের আর্জেন্টাইন ভক্তরা ফিফা বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে জয়ের ম্যাচে মেসির দেওয়া গোল উদযাপন করছেন। জানা যায়, সেই ভিডিওটি রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির। 

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

 

ট্যাগ: ফুটবল
১৭ বছরের দুই ছাত্রলীগ কর্মীকে ১৮ দেখিয়ে কারাগারে পাঠানোর অভ…
  • ২০ মে ২০২৬
লাল মাংস ও স্বাস্থ্য সচেতনতা
  • ২০ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে নিন এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081