সৌদি আরবের ফুটবলারদের রোলস রয়েস গাড়ি দেয়ার খবরটি গুজব

২৭ নভেম্বর ২০২২, ০৮:৩৯ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২১ PM
রোলস রয়েল গাড়ি

রোলস রয়েল গাড়ি © সম্পাদিত

বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে হারিয়ে আনন্দে আত্মহারা সৌদি আরব। কাতারের লুসাইল স্টেডিয়ামে ৮০ হাজার দর্শকের সামনে লাতিন আমেরিকার অন্যতম পরাশক্তিকে ২-১ গোলে হারিয়ে ফুটবলে নতুন ইতিহাস গড়েছে ‘দ্য গ্রিন ফ্যালকন’রা। সৌদি ফুটবলারদের এই অনবদ্য কীর্তির পুরস্কার হিসেবে প্রত্যেককে একটি করে ৫০০,০০০ ইউরো মূল্যের রোলস রয়েস গাড়ি উপহার দেওয়া হবে বলে খবর প্রকাশ পায়। একাধিক প্রতিবেদনে দাবি করা হয়, দেশে ফিরলেই ফুটবলারদের গাড়ি উপহার দেবেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। যদিও খবরটি গুজব, এমন কোনো ঘোষণা আসেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি আরবের স্ট্রাইকার সালেহ আল-শেহরি। পোল্যান্ড ম্যাচের আগে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে গাড়ি উপহার পাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, খবরটি সত্য নয়। সাংবাদিক প্রশ্ন করেন, আপনাদের গাড়ি পাওয়ার খবরটি কি সত্য? কোন রং পছন্দ করেছেন আপনি? আল শেহরি বলেন, ‘এটা সত্য নয়।’ 

সাংবাদিক বলেন, এটা দুঃখের বিষয়, তাই না। জবাবে শেহরি বলেন, ‘দেশের প্রতিনিধিত্ব করতে এসেছি। আমরা আমাদের সেরা চেষ্টা করি, এটাই আমাদের সেরা অর্জন’। 

গত মঙ্গলবারের (২২ নভেম্বর) ম্যাচে ৮ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন মেসি। তবে দ্বিতীয়ার্ধের ৪৭ ও ৫২ মিনিটে গোল করে এগিয়ে যায় সৌদি। এরপর অনেক চেষ্টা করেও আর সমতা ফেরাতে পারেনি আর্জেন্টিনা।

১৯৯৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোনো ম্যাচ জিতেছে সৌদি আরব। এ নিয়ে পঞ্চমবার বিশ্বকাপে অংশগ্রহণ করা সৌদি এর আগে দুটি ম্যাচ জিতেছিল ফুটবলের সর্বশ্রেষ্ঠ আসরে। সেই দুটি ম্যাচই ছিল ১৯৯৪ সালে।

ট্যাগ: ফুটবল
নতুন দায়িত্ব পেলেন এমপি মাহমুদা মিতু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো শিক্ষার্থীদের মেধাবৃত্তি দিচ্ছে কিশোরগঞ্জ বি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9