মেয়ের প্রেমিককে মাঠে না নামানোর হুমকি স্পেন কোচের 

২৭ নভেম্বর ২০২২, ০৮:১৫ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২১ PM
তোরেস ও সিরা

তোরেস ও সিরা © সম্পাদিত

স্পেন কোচ লুইস এনরিকের মেয়ে সিরা মার্টিনেজের সঙ্গে প্রেম করছেন ফরোয়ার্ড ফেরান তোরেস। ডাগ আউটে বাবাকে ও মাঠে প্রেমিকের খেলা দেখতে সিরা কাতারেও এনেছেন। তাদের প্রেমে কোন বাধা নেই এনরিকের। তবে এখনই বাচ্চার নানা হতে চান না তিনি। সেজন্য শিষ্য তোরেসকে সতর্ক করেছেন এনরিকে। 

তোরেসকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। ম্যানচেস্টার সিটি ছেড়ে চলতি বছরই বার্সেলোনায় পাড়ি জমিয়েছেন তিনি। স্পেন বস এনরিকের মেয়ের কারণেই স্পেনে এসেছেন তিনি। প্রেমিকার সঙ্গে এক শহরে থাকতেই এমন সিদ্ধান্ত এই বার্সা ফরোয়ার্ডের। 

নিজ মেয়ের সঙ্গে তোরেসের সম্পর্ক অবশ্য আগেই মেনে নিয়েছেন এনরিকে। তবে কোস্টারিকার বিপক্ষে ম্যাচের পর তোরেস সম্পর্কে এই কোচের মন্তব্য, ‘যদি তোরেস গোল করে মুখে আঙুল দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে, তা হলে সঙ্গে সঙ্গে ওকে মাঠ থেকে তুলে নেব। কোনও দিন আর ওকে ফুটবল মাঠে নামতে দেব না।’

কোস্টারিকার বিরুদ্ধে গোল করার পর মুখে আঙুল দিয়ে উচ্ছ্বাস করেন তিনি। সেই প্রসঙ্গেই কথা বলেছেন এনরিকে। বিশ্বকাপের মাঝে ব্যক্তিগত সম্পর্কের দিকে তোরেস যাতে বেশি মন না দেন, সেই কারণেই সাবধান করে দিয়েছেন সাবেক বার্সা বস।

সপ্তাহে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হয়, কোচের মেয়ের সঙ্গে সম্পর্ক কী বিশ্বকাপের পারফরম্যান্সে প্রভাব ফেলবে? তোরেসের জবাব, ‘একেবারেই নয়। কোচ ও আমি দুজনেই জানি ব্যক্তিগত এবং পারিবারিক ব্যাপার খেলার থেকে কীভাবে আলাদা রাখতে হয়। উনি কোচ, আমি ফুটবলার। আমাদের সম্পর্কটা এখানে পেশাদারদের মতোই। ফলে কোনও সমস্যা হচ্ছে না।’ জোড়া গোল করে সেটা বুঝিয়ে দিয়েছেন তিনি।

সাড়ে তিন মাসে ১০৩টি কাজ সম্পন্ন করা হয়েছে: রাকসুর ভিপি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
সনদপত্র যাচাই, শিক্ষককে শুনানির জন্য ডাকল এনটিআরসিএ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
‎প্রকৌশল ক্ষেত্রে বৈষম্য নিরসনে ডিপ্লোমা ডিগ্রিধারীদের বাধা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নানা নাটকীয়তার পর আসনটিতে ফিরছে ‘দাঁড়িপাল্লা’
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
একজন দলে ফেরালেও ৪ জনকে বহিষ্কার করল বিএনপি
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৪৮তম বিশেষ বিসিএসে ৩২৬৩ চিকিৎসকের যোগদান
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬