আর্জেন্টিনা ম্যাচের স্টেডিয়ামের পাশে আগুন

২৬ নভেম্বর ২০২২, ০৭:৫৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২১ PM
আগুন

আগুন © সংগৃহীত

লুসাইল স্টেডিয়ামে আর কয়েক মুহূর্ত বাদেই বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা-মেক্সিকো। সেই ম্যাচে আগুন ছড়াবেন খেলোয়াড়রা- এমন প্রত্যাশাতেই ডুবে আছেন হাজারো সমর্থক।

তবে তার আগেই স্টেডিয়ামের সাড়ে তিন কিলোমিটারের মধ্যে একটি নির্মাণাধীন ভবনে আগুন লাগে দুপুরে। অগ্নিকান্ডের এই ঘটনায় যদিও কেউ হতাহত হননি।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, লুসাইল শহরের কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছে। কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লুসাইল শহরের অংশ একটি দ্বীপে স্থানীয় সময় দুপুরের পর আগুনের সূত্রপাত হয়।

লুসাইল স্টেডিয়ামে এরই মধ্যে চলমান ফুটবল বিশ্বকাপের বেশ কয়েকটি খেলা অনুষ্ঠিত হয়েছে। এই লুসাইল স্টেডিয়ামেই সৌদি আরবের কাছে ২-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা। একই মাঠে আজ রাত ১টায় আবারও নামছে আলবিসেলেস্তেরা। তাদের মতো ব্রাজিলও এই স্টেডিয়ামে খেলে কাতার বিশ্বকাপে হেক্সা জয়ের মিশন শুরু করে। তবে সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সেলেকাওরা।  

আজকের ম্যাচ ছাড়াও গ্রুপ পর্বের তিনটি, শেষ ষোলোয় একটি, কোয়ার্টার ও সেমিফাইনালে একটিসহ ফাইনাল ম্যাচও অনুষ্ঠিত হবে কাতারের এই লুসাইল আইকনিক স্টেডিয়ামে।

দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence