বিশ্বকাপের প্রথম লালকার্ড পেলেন ওয়েলসের গোলরক্ষক

২৬ নভেম্বর ২০২২, ১১:১৫ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২১ PM
লালকার্ড পেলেন ওয়েলসের গোলরক্ষক

লালকার্ড পেলেন ওয়েলসের গোলরক্ষক © সংগৃহীত

কাতার বিশ্বকাপের প্রথম লালকার্ড পেলেন ওয়েলস ফুটবল দলের গোলরক্ষক ডব্লিউ হেনেসি। ম্যাচের নির্ধারিত সময়ের চার মিনিট আগে নিয়মবহির্ভূতভাবে ইরানের এক খেলোয়াড়কে আঘাত করায় তাকে লাল কার্ড দেয়া হয়। বিশ্বকাপ ইতিহাসে তৃতীয় গোলরক্ষক হিসেবে লাল কার্ড পেলেন তিনি।

শুক্রবার (২৫ নভেম্বর) কাতারের বিপক্ষে খেলতে নেম ইরান ফুটবল দলের স্ট্রাইকার মেহেদী তারেমি বল দখল করতে গেলে গোলরক্ষক হেনেসিও ডিবক্স থেকে অনেকখানি বেরিয়ে এলে তারেমির সঙ্গে তার সংঘর্ষ হয়। হেনেসির ডান পায়ের বুটের নিচের অংশ তারেমির চোয়ালে আঘাত করে।

আরও পড়ুন: নার্সিং ও মিডওয়াইফারি কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ।

এ ঘটনায় রেফারি সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেন। এরপর তিনি ভিএআর এ নিশ্চিত হওয়ার পর লালকার্ড দেখানোর সিদ্ধান্ত জানিয়ে দেন।

হেনেসি ফেরার পর ১০ জনের দল নিয়ে শেষ প্রায় ১৫ মিনিট মাঠে কাটিয়েছে ওয়েলস। আর ম্যাচের অতিরিক্ত ৯ মিনিটের শেষ ৩ মিনিটে দুই গোল হজমও করে তারা। ফলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ইরান। 

এর আগে ২০১০ সালে উরুগুয়ের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক ইতুমিলেং এবং ১৯৯৪ সালে নরওয়ের বিপক্ষে ইতালির জিয়ানলুকা প্যাগলুকাকে লালকার্ড দেখানো হয়।

১৭ বছরের দুই ছাত্রলীগ কর্মীকে ১৮ দেখিয়ে কারাগারে পাঠানোর অভ…
  • ২০ মে ২০২৬
লাল মাংস ও স্বাস্থ্য সচেতনতা
  • ২০ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে নিন এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081