সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা হচ্ছে না নেইমারের

২৫ নভেম্বর ২০২২, ০৭:২৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২২ PM
নেইমার

নেইমার © ফাইল ছবি

সার্বিয়ার বিপক্ষে ম্যাচ চলাকালীন ইনজুরিতে পড়েন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। এই ইনজুরি বেশ ভালোই গুরুতর। ইনজুরির কারণে সুইজারল্যান্ডের বিপক্ষে খেলা হবে না এই তারকা ফুটবলারের।

শুক্রবার (২৫ নভেম্বর) এই খবর জানিয়েছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা।

মার্কার প্রতিবেদনে বলা হয়েছে, সুইজারল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচ থেকে ছিটকে গেছেন নেইমার। এছাড়া গ্রুপপর্বের সবশেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে তাকে পাওয়া নিয়ে শঙ্কা আছে।

এর আগে ২০১৪ সালে নিজ দেশে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পিঠের ইনজুরিতে পড়ে আসর থেকে ছিটকে গিয়েছিলেন নেইমার। তার অনুপস্থিতিতে সেমিফাইনালে জার্মানির বিপক্ষে 
৭-০ গোলের ব্যবধারে হারে সেলেসাওরা।

গতকাল বৃহস্পতিবার খেলার ৮০ মিনিটে মাঠ ছাড়ার আগে নেইমার মোট ৯ বার ফাউলের শিকার হন। নেইমার যখন ম্যাচশেষে সাইডবেঞ্চে বসে ছিলেন, তখনই তার চোখেমুখে স্পষ্ট হয়েছে ইনজুরির যন্ত্রণা। দল যখন জয় উদযাপনের অপেক্ষা করছিল, তখন ব্রাজিলের মেডিকেল টিম তার প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যস্ত ছিল।

ম্যাচশেষে ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লেসমার বলেন, ‘নেইমারের ডান পায়ের গোড়ালি মচকে গেছে। ওই অংশটি ফুলে গেছে। আমরা প্রাথমিকভাবে আইস ট্রিটমেন্ট দিয়েছি। এখন তার ফিজিক্যাল থেরাপি চলছে। ২৪ থেকে ৪৮ ঘণ্টা অপেক্ষার পরই জানা যাবে এ চোট কতটা মারাত্মক আকার ধারণ করতে পারে। এ মহূর্তে অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই।’

পে স্কেলে বাড়িভাড়া-শিক্ষা ভাতা বৃদ্ধির দাবি সরকারি চাকরিজীব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
৬ শিক্ষক-গবেষককে অ্যাওয়ার্ড দিল ইউনিভার্সিটি অব এশিয়া প্যাস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কবি নজরুলকে নিয়ে লেখা ৯৭ বছরের পুরোনো মানপত্রটি এখন চবিতে
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘আমি বেঁচে থাকতে নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’, বলার কয়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে উত্তাল দেশের পাবলিক ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারসহ ৬ দাবি  নাহিদ ইস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9