ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

২৪ নভেম্বর ২০২২, ০৭:৩৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২২ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যথারীতি এতে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল।

জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে মাঠে নেমেছিল বাংলাদেশ। সেবার ছুটিতে থাকা সাকিব আল হাসানের সঙ্গে ভারতত সিরিজের দলে ফিরেছেন ইয়াসির আলী। সিরিজের শেষ ওয়ানডেতে খেলা এবাদত হোসেনও টিকে আছেন। তাদের জায়গায় বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন, শরীফুল ইসলাম ও তাইজুল ইসলাম। দলে জায়গা পাননি অলরাউন্ডার সাইফ উদ্দিন। 

আগামী ৪ ডিসেম্বর মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে ওয়ানডে সিরিজ। ৭ ডিসেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ। ১০ ডিসেম্বর তৃতীয় ও শেষ ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।  

এই সিরিজ খেলতে পহেলা ডিসেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে ভারতের। এই সফরে দুটি টেস্টও খেলবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।

বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, ইয়াসির আলী চৌধুরী, মেহেদি হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, মাহমুদুল হাসান, মাহমুদুর রহমান, নুরুল হক , নাজমুল হোসেন শান্ত, কাজী নুরুল হাসান সোহান

ট্যাগ: ক্রিকেট
এসএসসি পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে যা বললেন জামায়াত আমির
  • ২০ এপ্রিল ২০২৬
জ্বালানি ব্যবস্থাপনায় সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে: …
  • ২০ এপ্রিল ২০২৬
জুলাই সনদ নিয়ে রেটোরিক্স বনাম বাস্তবতা: রাজনীতির আয়নায় জনস্…
  • ২০ এপ্রিল ২০২৬
কেন যুক্তরাষ্ট্রে শান্তি বৈঠকে যাবে না ইরান, ৫ কারণ জানাল ত…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা থেকে উধাও সাড়ে ৪ লাখ শিক্ষার্থী!
  • ২০ এপ্রিল ২০২৬
ভোরে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
  • ২০ এপ্রিল ২০২৬