আরব সংস্কৃতিকে শ্রদ্ধা জানিয়ে নেইমারদের গোল উদযাপনের অনুরোধ কোচের

২৪ নভেম্বর ২০২২, ০৬:২১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২২ PM

© ফাইল ছবি

এবারের ফুটবল বিশ্বকাপে নামার আগেই ১০টি নাচ তৈরি ব্রাজিলের। আজ বৃহস্পতিবার রাতে সার্বিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবেন নেইমাররা। সেই ম্যাচের আগে ব্রাজিলের রাফিনহা জানালেন যে ১০ ধরনের নাচ অনুশীলন করে এসেছেন তাঁরা। প্রথম ১০টি গোলের জন্য নাচ তৈরি করেছেন।

গ্রুপ জিতে রয়েছে ব্রাজিল। সার্বিয়া ছাড়াও সেই গ্রুপে রয়েছে ক্যামেরুন এবং সুইজারল্যান্ড। বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১টায় সার্বিয়ার বিরুদ্ধে খেলতে নামবেন হলুদ জার্সিধারীরা। 

চলতি কাতার বিশ্বকাপে আরব সংস্কৃতিকে শ্রদ্ধা জানিয়ে গোলের পর নেইমারদের নাচানাচি করার অনুরোধ জানিয়েছেন স্বয়ং ব্রাজিলের কোচ অ্যাডেনর লিওনার্দো বাচ্চি (তিতে)।

তিনি বলেছেন, আমাদের অবশ্যই অন্যকে সম্মান করতে হবে। আমরা যেখানেই থাকি না কেন এটি (গোল উদযাপন) স্বাভাবিকভাবেই করতে হবে। আমরা যেমন অন্য সব সংস্কৃতিকে সম্মান করি তেমনি আমরা আরব সংস্কৃতিকে সম্মান করব। অনুগ্রহ করে আমাদেরকেও সম্মান করুন।

অবশ্যই নাচের ব্যাপারে কোচ এও বলছেন যে, এটি আমাদের সংস্কৃতির বৈশিষ্ট্যগুলোর মধ্যে একটি এবং আমরা যেখানেই থাকি না কেন এটি স্বাভাবিকভাবেই করতে হবে।

“একেক দল তারা নিজেদের মতো করে গোল উদযাপন করে, ঠিক যেভাবে আমরা নেচে করি। হ্যাঁ, তবে আমাদের প্রতিদ্বন্দ্বীদের অবশ্যই সম্মান করতে হবে, আমাদের অবশ্যই নিজেদেরকেও সম্মান করতে হবে।”

এই মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে গোল করার পর নাচের জন্য স্পেনে সমালোচিত হয়েছিলেন ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র। স্পেনের সমালোচনা সত্ত্বেও তিনি এবং সতীর্থ রদ্রিগো নাচতে থাকেন এবং বিশ্বকাপে জাতীয় দলে যাওয়ার সময়ও একই রকম প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

সূত্র: এনবিসি টেন

পে স্কেলে বাড়িভাড়া-শিক্ষা ভাতা বৃদ্ধির দাবি সরকারি চাকরিজীব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
৬ শিক্ষক-গবেষককে অ্যাওয়ার্ড দিল ইউনিভার্সিটি অব এশিয়া প্যাস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কবি নজরুলকে নিয়ে লেখা ৯৭ বছরের পুরোনো মানপত্রটি এখন চবিতে
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘আমি বেঁচে থাকতে নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’, বলার কয়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে উত্তাল দেশের পাবলিক ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারসহ ৬ দাবি  নাহিদ ইস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9