রাবিতে জার্মানি সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি

২৩ নভেম্বর ২০২২, ০৭:৪০ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২৪ PM

© টিডিসি ফটো

কাতার বিশ্বকাপে জয়ের প্রত্যাশায় প্রিয় দলের প্রতি শুভকামনা জানাচ্ছেন পুরো বিশ্বব্যাপী। এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) জার্মানি সমর্থক শিক্ষার্থীরা আনন্দ মিছিল ও বর্ণাঢ্য র‍্যালি করে জয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

আজ বুধবার (২৩ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে বাঁশি বাজিয়ে ও বিভিন্ন স্লোগানে বর্ণাঢ্য র‍্যালি ও আনন্দ মিছিল বের করেন তারা। পরে আনন্দ মিছিলটি ক্যাম্পাসে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টুকিটাকি চত্বরে মিলিত হয়ে কমিটির নাম ঘোষণা করেন। 

দর্শন বিভাগের শিক্ষার্থী সাইয়াদার রহমানকে সভাপতি ও আইন বিভাগের শিক্ষার্থী তাজরিন আহমেদ খান মেধাকে সাধারণ সম্পাদক করে রাজশাহী ইউনিভার্সিটি জার্মানি সাপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা করা হয়। এসময় আনন্দ মিছিলে অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী।

এসময় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর বলেন, আমাদের জার্সিতে চারটি স্টার আছে। আমরা নিশ্চিতভাবে বলতে পারি এখানে আরেকটি স্টার যোগ হবে। ফুটবল প্রেমী ও সাপোর্টাররা জার্মানি সাপোর্ট না করে থাকতেই পারবে না। যারা ভুল পথে আছে তাদের সঠিক পথে আসার আহ্বান জানান এ জার্মানি ফুটবল ভক্ত।

জার্মানির সাপোর্টার ইউনিটির প্রতিষ্ঠাকালীন সভাপতি দেলোয়ার হোসেন ডিলস বলেন, যারা জার্মানি সাপোর্ট করে তারা সকলেই রয়েল। জামার্নি সাপোর্টাররা খেলা দেখে বুঝে শুনে জার্মানি সাপোর্ট করে। বংশ পরম্পরায় কেউ জার্মানি সাপোর্ট করে না। আমরা সবাই গর্জন দিতে পারি। বিভিন্ন দলের সাপোর্টাররা সেভেন আপ খাওয়ার ভয়ে আতঙ্কে রয়েছেন। এবারও আমরা কিছু দলকে সেভেন আপ খাওয়াবো বলে আশাবাদী।
 
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের জার্মানির সাপোর্টার আশিকুল ইসলাম বলেন, জার্মানি চারবারের বিশ্বকাপ জয়ী দল। ফলে আমাদের জার্সিতে চারটা স্টার আছে। এবারের বিশ্বকাপ জিতে জার্সিতে পাঁচ নম্বর স্টার যোগ করার জন্য অপেক্ষা করছি। আমাদের দলের পারফরম্যান্স খুবই ধারাবাহিক। আমাদের দোয়া ও ভালোবাসায় কাতার বিশ্বকাপও জার্মানি নিবে।

জার্মানি সাপোর্টার্স ইউনিটির বর্তমান সাধারণ সম্পাদক তাজরিন মেধা বলেন, আমরা খুবই আত্মবিশ্বাসী আমাদের দলের ব্যাপারে। পঞ্চমবারের মতো এবারও আমরাই বিশ্বকাপ বিজয়ী হবো। রাবিতে যারা জার্মানি সাপোর্টার আছেন তারা সকলেই জ্ঞানী ও বুদ্ধিমান। তাদের তীক্ষ্ণ মেধার ফলেই এ দলকে তারা সাপোর্ট করেন।

রাইহান ইসলাম বলেন, আমাদের আর কোনো কমেন্ট নেই। আমরাই জিতবো। আমাদের আত্মবিশ্বাস আমরাই কাপ নিবো এই জন্যই আমরা জার্মানি সাপোর্ট করি। আমাদের জার্সির সামনে স্টার পিছনে স্টার। এটাই আমাদের মূল পরিচয়।

পে স্কেলে বাড়িভাড়া-শিক্ষা ভাতা বৃদ্ধির দাবি সরকারি চাকরিজীব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
৬ শিক্ষক-গবেষককে অ্যাওয়ার্ড দিল ইউনিভার্সিটি অব এশিয়া প্যাস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কবি নজরুলকে নিয়ে লেখা ৯৭ বছরের পুরোনো মানপত্রটি এখন চবিতে
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘আমি বেঁচে থাকতে নির্বাচন থেকে কেউ সরাতে পারবে না’, বলার কয়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকরির ভাইভায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে উত্তাল দেশের পাবলিক ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব প্রত্যাহারসহ ৬ দাবি  নাহিদ ইস…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9