বিপিএলে দল পেলেন সাব্বির-নাসির

২৩ নভেম্বর ২০২২, ০৩:০২ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
সাব্বির-নাসির

সাব্বির-নাসির © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ড্রাফটে দল পেয়েছেন সাব্বির রহমান ও নাসির হোসেন। দু’জনেই বাংলাদেশের ক্রিকেটে 'ব্যাড বয়' হিসেবে পরিচিত। একজন বহুদিন ধরে জাতীয় দলের বাইরে। অন্যজন বিশ্বকাপের আগে জাতীয় দলে ডাক পেয়েও কাজে লাগাতে পারেননি। ড্রাফটে নাসির হোসেনকে দলে ভিড়িয়েছে ঢাকা ডমিনেটরস ও সাব্বির রহমানকে দলে টেনেছে খুলনা টাইগার্স।

বুধবার (২৩ নভেম্বর) রাজধানীর এক অভিজাত হোটেলে এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়।

ড্রাফট থেকে সাব্বির রহমানকে দলে নিয়েছে খুলনা টাইগার্স। এখন পর্যন্ত দলটি সরাসরি চুক্তিতে নিয়েছে তামিম ইকবাল, আবিস্কা ফার্নেন্দো, ওয়াহাব রিয়াজ, নাসিম শাহ, আজম খানকে। আর ড্রাফট থেকে নিয়েছে মোহাম্মদ সাইফুদ্দিন, ইয়াসির আলি চৌধুরী, নাসুম আহমেদ, নাহিদুল ইসলাম, মুনিম শাহরিয়ার, সাব্বির রহমানকে।

অন্যদিকে, নাসির হোসেনকে দলে নিয়েছে ঢাকা ডমিনেটর্স। এখন পর্যন্ত দলটি সরাসরি চুক্তিতে নিয়েছে তাসকিন আহমেদ, চামিকা করুনারত্নে, দিলশান মুনাওয়ারাকে। আর ড্রাফট থেকে নিয়েছে মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, শরিফুল ইসলাম, আরাফাত সানি, নাসির হোসেন, আল-আমিন হোসেন সিনিয়রকে।

এদিকে ড্রাফটের প্রথম ধাপেই লিটন দাসকে দলে টানে কুমিল্লা। সিলেটে জায়গা পেয়েছেন মুশফিকুর রহিম। মৃত্যুঞ্জয় চৌধুরীকে দলে টেনেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ফরচুন বরিশাল দলে ভিড়িয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। মোহাম্মদ মিঠুন ঢাকায়, মেহেদী হাসান রংপুর রাইডার্সে, মোহাম্মদ সাইফউদ্দিন খুলনা টাইগার্সে ডাক পেয়েছেন।

আরও পড়ুন: বিপিএলে দল পেলেন রিয়াদ-মুশফিক-লিটন

এবারের প্লেয়ার্স ড্রাফটে ৪০০ বিদেশি ক্রিকেটারের সঙ্গে ২১৭ জন দেশি ক্রিকেটার থাকবেন।

ইতোমধ্যে দেশের সাত জনপ্রিয় ক্রিকেটার সরাসরি ৭ দলের সঙ্গে যুক্ত হয়ে গেছেন। তারা হলেন, মাশরাফি বিন মর্তুজা (সিলেট স্ট্রাইকার্স), সাকিব আল হাসান (বরিশাল ফরচুন), তামিম ইকবাল (খুলনা টাইগার্স), তাসকিন আহমেদ (ঢাকা), আফিফ হোসেন ধ্রুব (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স), মোস্তাফিজুর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) ও নুরুল হাসান সোহান (রংপুর রাইডার্স)।

এবার ‘এ’ ক্যাটাগরির খেলোয়াড়দের পারিশ্রমিক ধার্য্য করা হয়েছে ৮০ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরির পারিশ্রমিক ৫০ লাখ টাকা। এ ছাড়া ‘সি’ ৩০ লাখ, ‘ডি’ ২০ লাখ এবং ‘ই’ ক্যাটাগরির ক্রিকেটাররা ১০ লাখ টাকা করে পাবেন।

১৭ বছরের দুই ছাত্রলীগ কর্মীকে ১৮ দেখিয়ে কারাগারে পাঠানোর অভ…
  • ২০ মে ২০২৬
লাল মাংস ও স্বাস্থ্য সচেতনতা
  • ২০ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে নিন এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081