মুখের হাড় ভেঙে গেছে সৌদি ফুটবলার ইয়াসিরের

২৩ নভেম্বর ২০২২, ১২:৪৫ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:২৪ PM
মুখের হাড় ভেঙে গেছে সৌদি ফুটবলার ইয়াসিরের

মুখের হাড় ভেঙে গেছে সৌদি ফুটবলার ইয়াসিরের © সংগৃহীত

আর্জেন্টিনার বিপক্ষে গতকাল ম্যাচের সময়ে সৌদি আরবের ফুটবলার ইয়াসির আল শাহরানি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়েসের সাথে সংঘর্ষের ফলে মারাত্নকভাবে আহত হন। কাতারে স্টপেজ টাইমে সংঘর্ষের পর আল শাহরানি স্ট্রেচারে মাঠ ছাড়েন। এক্স-রে করার পর দেখা যায় ইয়াসির আল শাহরানির চোয়াল এবং বাম মুখের হাড় ভেঙে গেছে।

মঙ্গলবার (২২নভেম্বর) রাতে আর্জেন্টিনার বিপক্ষে ২-১ গোলের ঐতিহাসিক এক জয় পেয়েছে সৌদি আরব। ম্যাচের শেষদিকে এসে আর্জেন্টিনার একটি আক্রমণ ঠেকাতে গিয়ে সামনে চলে এসেছিলেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল-ওয়াইস। এসময় লাফিয়ে উঠে বল ধরতে গিয়ে তার হাঁটু বেশ জোরে আঘাত করে স্বদেশি ইয়াসির আলি শাহরানির মুখে।

অনেকটা সময় মাঠেই পড়ে ছিলেন শাহরানি। তার মুখ রক্তে ভেসে যায়। এরপর স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় এই ফুটবলারকে। এক্স-রের পর জানা গেছে, ইয়াসির আল শাহরানির চোয়াল এবং মুখের বাঁদিকের হাড় ভেঙে গেছে। ভেতরে রক্তক্ষরণ হওয়ায় তার অস্ত্রোপচারের প্রয়োজন পড়েছে।

আরও পড়ুন: বিশ্বকাপ শুরুর ম্যাচে যেমন হতে পারে ব্রাজিলের একাদশ

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নির্দেশ দিয়েছেন, চিকিৎসার জন্য প্রাইভেট বিমানে করে যেন ইয়াসিরকে জার্মানিতে পাঠানো হয়।

এর আগে আর্জেন্টিনাকে হারিয়ে আলোচনার জন্ম দেয়ায় জয় উদযাপনের জন্য বুধবার সৌদি আরবে একদিনের বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার সব সরকারি-বেসরকারি খাতের কর্মচারী এবং সব পর্যায়ে শিক্ষার্থীদের ছুটি থাকবে।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে জাতীয় ফুটবল দলের জয় উদযাপনের জন্য ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একদিনের ছুটির বিষয়টি অনুমোদন দিয়েছেন বাদশাহ সালমান।

১৭ বছরের দুই ছাত্রলীগ কর্মীকে ১৮ দেখিয়ে কারাগারে পাঠানোর অভ…
  • ২০ মে ২০২৬
লাল মাংস ও স্বাস্থ্য সচেতনতা
  • ২০ মে ২০২৬
২৩ দিনের ছুটিতে যবিপ্রবি, খোলা থাকছে হল
  • ২০ মে ২০২৬
জগন্নাথের ক্লাসরুমে অন্তরঙ্গ অবস্থায় টিকটক, বহিষ্কার নবীন দ…
  • ১৯ মে ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে…
  • ১৯ মে ২০২৬
ভাগে কোরবানি দিচ্ছেন, জেনে নিন এই ৪টি বিষয়
  • ১৯ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081