রাতে মাঠে নামছে মেসিরা

১৬ নভেম্বর ২০২২, ০৭:৪৬ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
প্রীতি ম্যাচটি হবে মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে

প্রীতি ম্যাচটি হবে মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে © সংগৃহীত

কাতার বিশ্বকাপের মূল পর্ব শুরু হবে আগামী ২০ নভেম্বর থেকে। তার আগে আজ বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এক প্রীতি ম্যাচে মাঠে নামছে টুর্নামেন্টের অন্যতম টপ ফেবারিট আর্জেন্টিনা।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৯ টায় স্বাগতিকদের বিপক্ষে মেসিদের প্রীতি ম্যাচটি হবে মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে।

টানা তিন বছর ধরে দুর্দান্ত ফর্মে রয়েছে সর্বশেষ কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনা। টানা ৩৫ ম্যাচ অপরাজিত রয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই দলের বিরুদ্ধে তুলনামূলক দূর্বল প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত কতটুকু লড়াই করতে পারবে তা দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শকরা।

আরও পড়ুন: ঢাবির হলে সাংবাদিক হয়রানি ছাত্রলীগের, ঘটনা তদন্তে কমিটি

এ ম্যাচের আগে অ্যাঞ্জেল ডি মারিয়া-পাওলো দিবালার ইনজুরি নিয়ে কিছুটা দুশ্চিন্তা থাকলেও সেটা বড় কিছু নয়। অধিনায়ক মেসিও গোড়ালির ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ। তাই আজ সেরা দলটা বাছাই করে নিতে পারবেন কোচ লিওনেল স্কালোনি।

আগামী ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু হবে আর্জেন্টিনার। গ্রুপ 'সি'তে তাদের বাকি দুই প্রতিপক্ষ পোল্যান্ড ও মেক্সিকো।

ইস্পাহানী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের কারিকুলামে বিশেষ ‍গুরুত্ব পাবে স্পিকিং-লিসেনিং: …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তুলনায় বেশি আত্মহত্যা স্কুল-কলে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ছয় মাস ধরে তালাবদ্ধ বালিকা বিদ্যালয়, অনিশ্চয়তায় ২০০ শিক্ষার…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে জনবল নিয়োগ 
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9