বিশ্বকাপ থেকে যত টাকা পেল বাংলাদেশ

১৪ নভেম্বর ২০২২, ০৯:২৮ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপ © সংগৃহীত

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২২ এ মোট প্রাইজমানি ছিল ৫৬ লাখ মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যার পরিমাণ প্রায় ৫৭ কোটি টাকা। এবারের বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডসহ প্রথম রাউন্ড ও সুপার টুয়েলভে খেলা প্রত্যেকটি দলই পেয়েছে পুরস্কার।

বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল হিসেবে ইংল্যান্ড পেয়েছে সর্বোচ্চ ১৬ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি টাকার কিছু বেশি। ইংল্যান্ডের অর্ধেক অর্থ্যাৎ বাংলাদেশি মুদ্রায় ৮ কোটি টাকার বেশি পেয়েছে রানার্সআপ পাকিস্তান। আর সেমিফাইনালে অংশ নেওয়া অপর দুই দল ভারত ও নিউজিল্যান্ড পেয়েছে ৪ লাখ ডলার করে।

তার আগে বাংলাদেশসহ যে ৮টি দল সুপার টুয়েলভ থেকে বিদায় নিয়েছে তারা পেয়েছে ৭০ হাজার ডলার করে। এ ছাড়া সুপার টুয়েলভে প্রতিটি জয়ের জন্য বরাদ্দ ছিল ৪০ হাজার ডলার করে। যার অর্থ—সুপার টুয়েলভ পর্বে দুটি জয় আর টুর্নামেন্টে অবস্থান মিলিয়ে মোট ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় যা ১ কোটি ৫২ লাখ টাকার বেশি।

আরও পড়ুন: কাতার বিশ্বকাপই নেইমারের শেষ আসর? 

অন্যদিকে, টুর্নামেন্টের প্রথম রাউন্ড থেকে বাদ পড়া সংযুক্ত আরব আমিরাত, স্কটল্যান্ড, নামিবিয়া ও ওয়েস্ট ইন্ডিজ পেয়েছে ৪০ হাজার ডলার করে। এই পর্বের প্রতি জয়ের জন্যও ছিল বাড়তি ৪০ হাজার ডলার।

ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা দিল জাতীয় বিশ্ববি…
  • ০৭ এপ্রিল ২০২৬
একনজরে বিসিবির অ্যাডহক কমিটি: কার কী পরিচয়?
  • ০৭ এপ্রিল ২০২৬
শিক্ষকদের মার্চের বেতন নিয়ে বড় দুঃসংবাদ দিল মাউশি
  • ০৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ের হল থেকে রাইস কুকার-বৈদ্যুতিক চুলা জব্দ, ছাত…
  • ০৭ এপ্রিল ২০২৬
নতুন কেনা বাড়িতে ফেরা হল না ড্যাফোডিলের সাবেক ছাত্রের, নিউই…
  • ০৭ এপ্রিল ২০২৬
close