কাতার বিশ্বকাপই নেইমারের শেষ আসর? 

১৪ নভেম্বর ২০২২, ০৯:৪৩ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
নেইমার

নেইমার © সংগৃহীত

কাতার বিশ্বকাপে অংশ নিতে এরই মধ্যে তারকা ফুটবলার নেইমারসহ ২৬ সদস্যের দল ঘোষণা করেছে তিতের ব্রাজিল।  নেইমারকে সম্ভবত আর দেখা যাবে না পরের বিশ্বকাপে। নিজের ভবিষ্যৎ নিয়ে বড় কথা বলে দিলেন তিনি। ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ খেলতে নামছেন ব্রাজিল সুপারস্টার। ২০১৪ এবং ২০১৮ সালে বিশ্বকাপে খেলেছেন তিনি। 

গ্লোবো.কমকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমি শেষ বিশ্বকাপ মনে করেই খেলব। আমি এই নিয়ে বাবার সঙ্গে কথা বলব। আমাদের সবসময় ফুটবল নিয়ে কথা হয়। প্রতিটি ম্যাচই শেষ ম্যাচ মনে করে খেলব। কারণ কেউ জানে না কাল কী হবে। আমি পরের বিশ্বকাপে খেলব কি না, সে ব্যাপারে কোনো গ্যারান্টি দিতে পারছি না। আমি সত্যিই জানি না। হয়তো খেলতে পারি, আবার নাও পারি।’ 

নেইমার আরও বলেন, ‘আমাদের কোচ বদলে যাবে এই বিশ্বকাপের পর। আমি জানি না নতুন যিনি আসবেন, তিনি আমাকে পছন্দ করবেন কি না! জাতীয় দলের সঙ্গে আমার দীর্ঘ ইতিহাস। আশা করি শেষটা ভালো ভাবেই করব।’

ব্রাজিলের জার্সিতে সবচেয়ে বেশি গোল করার নজির রয়েছে কিংবদন্তি পেলের। তার ঠিক পরেই রয়েছে নেইমার। পেলে করেছেন ৭৭ গোল। নেইমারের রয়েছে ৭৫ গোল। বিশ্বকাপে দুই গোল করে তিনি পেলেকে স্পর্শ করবেন। আর তিন গোল করলে  পেলেকে ছাপিয়ে ইতিহাস লিখবেন দেশের জার্সিতে। রেকর্ডের প্রসঙ্গে নেইমার বলেন, ‘ব্রাজিলের হয়ে খেলা স্বপ্নের মতো। আমি কখনো নম্বরের কথা ভাবিনি। কাউকে কখনো ছাপিয়ে যেতেও চাইনি। না ইচ্ছা ছিল রেকর্ড ভাঙারও। আমি শুধু ফুটবলই খেলতে চেয়েছিলাম।’ পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ২৫ নভেম্বর সার্বিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযানে নামছে।

ইস্পাহানী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে বিভিন্ন পদে নিয়োগ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রাথমিকের কারিকুলামে বিশেষ ‍গুরুত্ব পাবে স্পিকিং-লিসেনিং: …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তুলনায় বেশি আত্মহত্যা স্কুল-কলে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ছয় মাস ধরে তালাবদ্ধ বালিকা বিদ্যালয়, অনিশ্চয়তায় ২০০ শিক্ষার…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে জনবল নিয়োগ 
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9