ইংল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

১৩ নভেম্বর ২০২২, ১২:২১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:১৭ PM
 টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান ও ইংল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান ও ইংল্যান্ড © সংগৃহীত

মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার ফাইনাল দিয়ে শেষ হচ্ছে এবারের আসর। দেখতে দেখতে শেষ হয়ে এলো টি-টোয়েন্টি বিশ্বকাপের অষ্টম আসরটি। মেলবোর্নে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার ফাইনাল দিয়ে শেষ হচ্ছে এবারের আসর। ফাইনালে টসে হেরে ব্যাটিংয়ে পাকিস্তান।

দুদলই একবার করে টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছে। পাকিস্তান ২০০৯ সালে ও ইংল্যান্ড ২০১০ সালে বিশ্বকাপ জিতেছে। তাই আজ যে দলই জিতবে, সেটা হবে তাদের দ্বিতীয় শিরোপা।

ভাগ্যের সাহায্যে নিয়েই এবার ফাইনালে এসেছে পাকিস্তান।  ভারত ও জিম্বাবুয়ের কাছে হারের পর গ্রুপপর্ব (সুপার টুয়েলভ) থেকেই বাদ পড়তে পারতো বাবর আজমরা। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হার পাকিস্তানকে নতুন সুযোগ তৈরি করে দেয়। সেই সুযোগ আর হেলায় নষ্ট করেনি পাকিস্তান। বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে জায়গা করে নেয় সেমিতে। সেখানে নিউজিল্যান্ডকে হারিয়ে ফাইনালের টিকিট পায় তারা।

ইংল্যান্ডের যাত্রাটাও একদম সহজ ছিল না। গ্রুপপর্বে প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারালেও এরপর আয়ারল্যান্ডের কাছে হার আর অস্ট্রেলিয়ার সাথে ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হলে বিপদে পড়ে গিয়েছিল জস বাটলারের দল। সেমিতে ভারতকে উড়িয়ে দিয়ে ফাইনালে পৌঁছে ইংলিশরা।

দুদলের আজকের সম্ভাব্য একাদশ

ইংল্যান্ড: জস বাটলার, অ্যালেক্স হেলস, ডেভিড মালান/ফিল সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড/ক্রিস জর্দান/ডেভিড উইলি ও আদিল রশিদ।

আরও পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আজ: পুনরাবৃত্তি না ইতিহাস

পাকিস্তান: বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, শান মাসুদ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাদাব খান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, হারিস রউফ ও শাহীন শাহ আফ্রিদি।

তবে পরিসংখ্যান, রেকর্ড এবং পারফরম্যান্স ইংল্যান্ডের পক্ষে থাকা মানে এই নয়, ফাইনালে পাকিস্তান কেবল চেয়ে চেয়ে দেখার জন্য মাঠে নামবে। ইংল্যান্ড দলের অধিনায়কত্ব পাওয়ার প্রথম বছরই একটি বড় ট্রফি জিতে ইতিহাসের পাতায় নাম লেখানোর দ্বারপ্রান্তে জস বাটলার।

‘ছাত্রীসংস্থার গুপ্ত কর্মীদের ইন্ধনে ইডেন কলেজে মব করে ছাত্…
  • ১০ মে ২০২৬
নিঃস্বার্থ ভালোবাসার আরেক নাম ‘মা’
  • ১০ মে ২০২৬
সিনেমার গল্পকেও হার মানিয়ে ৫৪ বছর পর সাগরে নিখোঁজ জেলে ফিরল…
  • ১০ মে ২০২৬
প্রথমবারের মতো চবিতে জাতীয় ছাত্রশক্তির আহবায়ক কমিটি ঘোষণা
  • ১০ মে ২০২৬
মধ্যরাতে ইডেন কলেজ ছাত্রীদের বিক্ষোভ
  • ১০ মে ২০২৬
সব বাধা কাটিয়ে কাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন বিজয়
  • ০৯ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9