১০ উইকেটে বড় ব্যবধানে হার ভারতের

ফাইনালে পাকিস্তানের সঙ্গী ইংল্যান্ড

১০ নভেম্বর ২০২২, ০৫:০২ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২০ PM

© সংগৃহীত

১০ উইকেটের বড় ব্যবধানে ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে ইংল্যান্ড। ফাইনালে তাদের প্রতিপক্ষ পাকিস্তান। আজ বৃহস্পতিবার অ্যাডিলেইড ওভালে সেমিফাইনালে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান করে ভারত। জবাব দিতে নেমে ২৪ বল আগেই লক্ষ্যে পৌঁছে যায় ইংলিশরা। 

জবাব দিতে নেমে কোন রকম ঝুঁকি না নিয়েই খেলতে থাকেন ইংল্যান্ডের দুই উদ্বোধনী ব্যাটার অ্যালেক্স হেলস ও অধিনায়ক জশ বাটলার। বাউন্ডারি হাঁকানোর সঙ্গে সিঙ্গেলস ও ডাবলসে প্রয়োজনীয় রান রেটের চেয়ে দ্রুতগতিতে পাল্লা দিচ্ছিলেন তারা। ভারতের বোলাররাও কোনো রকম হুমকি হতে পারেননি দুই ব্যাটারের জন্য।  

শেষ অবধি দলকে জিতিয়েই মাঠে ছাড়েন তারা। গড়েন অবিশ্বাস্য ১৭০ রানের উদ্বোধনী জুটি। এর মধ্যে হেলস ৪ চার ও ৭ ছক্কায় ৪৭ বলে ৮৬ রান করে ও বাটলার ৯ চার ও ৩ ছক্কায় ৪৯ বলে বলে ৮০ রান করে অপরাজিত থাকেন। বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোর আনন্দে মাতে ইংলিশরা, হৃদয় ভাঙে ভারতের।

২০১০ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের তৃতীয় আসরে একবার শিরোপা জিতেছিল ইংল্যান্ড। এরপর ৬ বছর পর ভারত বিশ্বকাপে আবারও শিরোপার মঞ্চে আসে ইয়ন মরগানের দল। কিন্তু কার্লোস ব্রাথওয়েটের ঝড়ে সেবার শেষ ওভারে হারে ইংলিশরা।

প্রাথমিকের কারিকুলামে বিশেষ ‍গুরুত্ব পাবে স্পিকিং-লিসেনিং: …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তুলনায় বেশি আত্মহত্যা স্কুল-কলে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ছয় মাস ধরে তালাবদ্ধ বালিকা বিদ্যালয়, অনিশ্চয়তায় ২০০ শিক্ষার…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে জনবল নিয়োগ 
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সেপ্টেম্বরের শেষ-অক্টোবরের শুরুতে আসছে ডেঙ্গুর পিক সিজন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9