শুরুতেই বাংলাদেশ শিবিরে পাকিস্তানের আঘাত

০৬ নভেম্বর ২০২২, ১০:২৫ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
পাকিস্তান দল

পাকিস্তান দল © সংগৃহীত

ওভালে সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। 

ধীর গতিতে শুরু হলেও ক্রিজে পা জমাচ্ছিলেন দুই ওপেনার নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। তবে দ্বিতীয় ওভারেই বাংলাদেশ শিবিরে হানা দিলেন শাহিন আফ্রিদি।

আরও পড়ুন: এইচএসসি পরীক্ষা শুরু আজ।

শাহিন শাহ আফ্রিদির শর্ট বলে ক্রিজ ছেড়ে একটু বাড়িয়ে লিটনের দুর্দান্ত টাইমিংয়ের পুল। মিডউইকেটের ওপর দিয়ে ছক্কা। ওভারের দ্বিতীয় বলে সেটি মেরেছিলেন লিটন। তবে পঞ্চম বলে গিয়ে কাট করতে গিয়ে বিপদ ডেকে আনলেন লিটন। সরাসরি ক্যাচ গেছে ব্যাকওয়ার্ড পয়েন্টের হাতে। লিটন ফিরে গেছেন ৮ বলে ১০ রান করে, ২১ রানে প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ।

রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ চার ওভারে ১ উইকেট হারিয়ে ৩৪ রান। মাঠে আছেন সৌম্য ও নাজমুল হোসেন শান্ত।

ট্যাগ: ক্রিকেট
জ্বালানি ব্যবস্থাপনায় সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে: …
  • ২০ এপ্রিল ২০২৬
জুলাই সনদ নিয়ে রেটোরিক্স বনাম বাস্তবতা: রাজনীতির আয়নায় জনস্…
  • ২০ এপ্রিল ২০২৬
কেন যুক্তরাষ্ট্রে শান্তি বৈঠকে যাবে না ইরান, ৫ কারণ জানাল ত…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষা থেকে উধাও সাড়ে ৪ লাখ শিক্ষার্থী!
  • ২০ এপ্রিল ২০২৬
ভোরে বিএনপি নেতাকে গুলি, হাসপাতালে ভর্তি
  • ২০ এপ্রিল ২০২৬
ডিটক্স মেথডে ডিজিটাল ডিভাইসে আসক্তি দূর করবেন যেভাবে
  • ২০ এপ্রিল ২০২৬