বিশ্বকাপের আগে দুঃসংবাদ আর্জেন্টিনার, ইনজুরিতে মেসি

০৬ নভেম্বর ২০২২, ০৯:২৭ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি

কাতারে বসতে যাওয়া ফুটবল বিশ্বকাপের আগে আরও একটি দুঃসংবাদ আর্জেন্টিনা শিবিরে। ইনজুরিতে আক্রান্ত হয়েছেন দলের প্রাণভোমরা লিওনেল মেসি। ইনজুরির কারণে পিএসজির হয়ে লরিয়েন্তের বিপক্ষে ম্যাচে নামা হচ্ছে না তার। তবে এতে বিশ্বকাপ নিয়ে অনিশ্চিয়তা থাকছে না।

আজ লরিয়েন্তের বিপক্ষে মাঠে নামার কথা রয়েছে পিএসজির।  এর আগে পায়ের গোড়ালির পেছনের অংশে ব্যথা পাওয়ায় মেসি থাকছেন না  ম্যাচে। পিএসজি এক বিবৃতিতে বলেছে, মেসিকে আলাদাভাবে পর্যবেক্ষণে রাখা হবে। আগামী সপ্তাহ থেকে অনুশীলনে যোগ দেবেন।

পিএসজির কোচ ক্রিস্টোফার গ্যালাতিয়ের বলেছেন, কোনও ফুটবলারই বলেনি, বিশ্বকাপের আগে আর খেলতে চায় না। চ্যাম্পিয়ন ফুটবলারদের এমন মানসিকতা এমন হতে পারে না। সবকিছুর বাইরে ফিটনেসের ব্যাপারে সচেতন তারা।

আরো পড়ুন: সেমির দুয়ার খোলা রইলো বাংলাদেশ-পাকিস্তানের

পিএসজির হয়ে চলতি মৌসুমে মেসি ১২ গোল করেছেন। বিশ্বকাপে আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় ভরসার নাম মেসি। সবকিছু জেতা ক্যারিয়ারে বিশ্বকাপেরই আফসোস রয়েছে তার।

২০১৪ সালে ফাইনালে পৌঁছে আর্জেন্টিনাকে হারতে হয়েছিল জার্মানির কাছে। এবার কাতারে আক্ষেপ দূর করতে মরিয়া আলবিসেলেস্তেরা। কোপা আমেরিকা জেতার পর আছে দারুণ ছন্দেও। তবে মেসির ইনজুরি কপালে চিন্তার ভাঁজ ফেলবে তাদের।

৮৯ শিক্ষার্থীর বিভাগ উন্নয়ন ফি বাবদ আড়াই লাখ টাকা দিলেন রাক…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে মব কালচার ও নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রশ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইউনিভার্সাল কলেজ বাংলাদেশে দুই পদে নিয়োগ 
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘মেধাবীদের মূল্যায়ন করুন, দলীয় লোকদের পড়ার টেবিলে বসান’
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি হচ্ছে আরও এক কলেজ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি ফল পার্সিমন চাষে সফল যশোরের চৌগাছার জুলফিকার 
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9