বিশ্বকাপে অনেক সমীকরণের ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

০৬ নভেম্বর ২০২২, ০৮:১৭ AM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৪ PM
টি-২০ বিশ্বকাপে আজ মাঠে নামছে বাংলাদেশ

টি-২০ বিশ্বকাপে আজ মাঠে নামছে বাংলাদেশ © ইন্টারনেট

চলতি টি-২০ বিশ্বকাপে আজ শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ। প্রতিপক্ষ পাকিস্তান। সেমিফাইনালে দুই দলেরই যেতে হলে অনেক জটিল সমীকরণ মেলাতে হবে। সেই হিসেব মেলাতেই সকাল ১০টায় মাঠে নামছে দুই দল। তবে তাদের তাকিয়ে থাকতে হচ্ছে চলমান দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ড ম্যাচেও। এতে দক্ষিণ আফ্রিকা জিতলে সব আশা অনেকটাই শেষ হয়ে যাবে দুই দলের।

গত বুধবার ভারতের কাছে বৃষ্টি আইনে ৫ রানে হেরেছে সাকিবরা। ফলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে। গ্রপ দুইয়ে সবকটি দল ৪টি করে ম্যাচ খেলেছে। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ভারত। ৫ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। ৪ পয়েন্ট নিয়ে তিনে পাকিস্তান, একই পয়েন্টে। বাংলাদেশ চারে।  

গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারত খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। দক্ষিণ আফ্রিকা খেলছে নেদারল্যান্ডসের বিপক্ষে। আর বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে যে দল জিতবে তারা টিকে থাকবে সেমিফাইনালের হিসেব নিকেশে। সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে অন্য দুটি ম্যাচের দিকে।

যদি ভারত ও দক্ষিণ আফ্রিকা নিজেদের শেষ ম্যাচে জিতে যায়, তাহলে কোনো হিসেব নিকেশ ছাড়াই তারা সেমিফাইনালে উঠে যাবে। আর যদি ভারত জিম্বাবুয়ের কাছে হেরে যায় তাহলে তাদের তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের ফলাফলের দিকে। এক্ষেত্রে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের বিজয়ী দলের সঙ্গে রানরেটের হিসেবে যেতে হবে তাদের। রানরেটে এগিয়ে থাকা দল যাবে সেমিতে।

এক্ষেত্রে নেদারল্যান্ডসের বিপক্ষে জিততে হবে প্রোট্রিয়াদের। কিন্তু নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা হেরে গেলে, ভারত জিম্বাবুয়ের কাছে হারলেও সেমিতে যাবে। আর বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের জয়ী দলও তখন কোনো রানরেটের হিসাব ছাড়াই সেমিতে চলে যাবে।

আরো পড়ুন: বিশ্বকাপ থেকে ছিটকে গেল স্বাগতিক দল অস্ট্রেলিয়া

কিন্তু যদি নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকা ম্যাচ বৃষ্টিতে ভেসে যায় তাহলে আবার অন্য সমীকরণ। সেক্ষেত্রে তাদের পয়েন্ট হবে ৬, আর বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের জয়ী দলের পয়েন্টও হবে ৬। তখন আবার আসবে রানরেটের সমীকরণ। ভারত যদি জিম্বাবুয়ের কাছে হারে, তখন তারাও ৬ পয়েন্ট নিয়ে রানরেটের হিসেবে পড়বে। আবার জিম্বাবুয়ে-ভারত ম্যাচ বৃষ্টিতে পণ্ড হলে সরাসরি সেমিতে যাবে ভারত।

আর বাংলাদেশ-পাকিস্তান ম্যাচটিতে বৃষ্টির কারণে পয়েন্ট ভাগাভাগি হলে বর্তমান পয়েন্ট টেবিলের হিসেব ধরেই ভারত এবং দক্ষিণ আফ্রিকা সেমিতে চলে যাবে। আবার যদি, নেদারল্যান্ডসের কাছে দক্ষিণ আফ্রিকা হারে, এদিকে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে পয়েন্ট ভাগাভাগি হয়, তবে ৩ দল আবার সমান ৫ পয়েন্ট নিয়ে রানরেটের হিসেব কষবে। এ সমীকরণে রানরেটে পিছিয়ে আছে বাংলাদেশ।

নিজেদের সেমিফাইনালের দৌড়ে এগিয়ে রাখতে পাকিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে বাংলাদেশকে। পাশাপাশি, ভারত কিংবা দক্ষিণ আফ্রিকার যেকোনো একটি দলের পরাজয় কামনা করতে হবে। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা হারলেই বেশি সুবিধা টাইগারদের। গ্রুপ দুইয়ের বর্তমান রানরেট: ভারত রানরেট +০.৭৩০, দক্ষিণ আফ্রিকার রানরেট +১.৪১, পাকিস্তান +১.১১৭ এবং বাংলাদেশ রানরেট -১.২৭৬।

৮৯ শিক্ষার্থীর বিভাগ উন্নয়ন ফি বাবদ আড়াই লাখ টাকা দিলেন রাক…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে মব কালচার ও নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রশ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইউনিভার্সাল কলেজ বাংলাদেশে দুই পদে নিয়োগ 
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘মেধাবীদের মূল্যায়ন করুন, দলীয় লোকদের পড়ার টেবিলে বসান’
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি হচ্ছে আরও এক কলেজ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি ফল পার্সিমন চাষে সফল যশোরের চৌগাছার জুলফিকার 
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9