‘আমার পিছু লেগে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন আকাশ-কুসুম কল্পনা’

০১ নভেম্বর ২০২২, ০৬:০৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ০১:২৭ PM
মাশরাফি বিন মর্তুজা

মাশরাফি বিন মর্তুজা © ফাইল ছবি

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নড়াইল-২ অশাসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেছেন, আমার পিছু লেগে থেকে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন আকাশ কুসুম কল্পনা ছাড়া আর কিছুই না। আমি আমার পথেই থাকব। আপনারা আপনাদের পথ খুঁজুন।

মঙ্গলবার (১ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুকে পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ কথা বলেন তিনি।

মাশরাফি বলেন, ‘‘ক্যারিয়ারের শুরু থেকে অসংখ্য সাংবাদকর্মীদের সঙ্গে মিশেছি, তাদেরকে কাছ থেকে দেখেছি। এমন অনেক সাংবাদিক আছেন, ক্রিকেট তাদের কাছে শুধু পেশাই নয়, আরও বেশি কিছু। অনেক সীমাবদ্ধতা, ক্যারিয়ার নিয়ে অনেক অনিশ্চয়তা মধ্যেও অনেকেই অনেক কষ্ট করে কাজ করে যান ক্রিকেট খেলাকে ভালোবেসে, দেশের ক্রিকেটকে ভালোবেসে। তাদের প্রতি আমার সম্মান ও শ্রদ্ধা সবসময়ই ছিল, আছে ও থাকবে।’’

সাবেক এই অধিনায়ক জানান, ‘‘আমাকে নিয়ে প্রকাশিত খবরটির জন্য এখানে দুঃখপ্রকাশ করা হয়েছে, অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই। তবে সব মিডিয়ারই বোঝা উচিত, আমাদের পরিবার আছে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব আছে, সামাজিক মর্যাদা ও আত্মমর্যাদা আছে। স্পর্শকাতর কোনো খবর প্রকাশের আগে তাই যতটা সম্ভব নিশ্চিত হওয়া উচিত।’’ 

তিনি আরও বলেন, ‘‘আমার বিরোধী মতের যে ভাইরা মনে করছেন, এসব উড়ো খবরকে পুঁজি করে আমার সম্মানহানি করবেন, তাদেরকে বলব, আপনারা কেবল সময় নষ্টই করছেন। রাজনীতির এই বিশাল জগতে মাশরাফি তুচ্ছ ও নগণ্য একজন। আমার দল এত ঐতিহ্যবাহী এবং এতটা বড়, সেখানে আমি খুবই ক্ষুদ্র ও সামান্য একজন। আমার মতো একজনের পিছু লেগে থেকে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখা মানে আকাশ-কুসুম কল্পনা। আমি আমার পথেই থাকব। আপনারা নিজেদের পথটা খুঁজতে থাকুন!’’

৮৯ শিক্ষার্থীর বিভাগ উন্নয়ন ফি বাবদ আড়াই লাখ টাকা দিলেন রাক…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে মব কালচার ও নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে ছাত্রশ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইউনিভার্সাল কলেজ বাংলাদেশে দুই পদে নিয়োগ 
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
‘মেধাবীদের মূল্যায়ন করুন, দলীয় লোকদের পড়ার টেবিলে বসান’
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি হচ্ছে আরও এক কলেজ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিদেশি ফল পার্সিমন চাষে সফল যশোরের চৌগাছার জুলফিকার 
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9