সুপার টুয়েলভের সেরা বোলার তাসকিন

৩০ অক্টোবর ২০২২, ০২:২৮ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ১০:৫৬ AM
 তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ © সংগৃহীত

চলমান বিশ্বকাপে উড়ন্ত ফর্মে রয়েছেন বাংলাদেশের পেস বোলার তাসকিন আহমেদ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে এখন পর্যন্ত ১৬টি ম্যাচ সমাপ্ত হয়েছে। এই ১৬ ম্যাচ শেষে উইকেট শিকারির তালিকায় সবার উপরে আছেন তাসকিন। ব্রিসবেনে রোববার (৩০ অক্টোবর) জিম্বাবুয়ের বিপক্ষে রেজিস চাকাভাকে ফিরিয়ে ৮ উইকেট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছেন টাইগার এ পেসার। 

আজকের ম্যাচ শুরুর আগে তাসকিনের উইকেট সংখ্যা ছিল ৫টি। তবে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেট সংগ্রহ করে তাসকিন পৌঁছে গেছেন শীর্ষ উইকেট শিকারির তালিকায়।

রোববার দিনের প্রথম ম্যাচে প্রথম ওভারেই প্রতিপক্ষের শিবিরে আঘাত হানেন তাসকিন আহমেদ। নিজের দ্বিতীয় বলে ওয়েসলি মাধেভেরের কাছে চার হজমের পর তৃতীয় বলে তাকে মুস্তাফিজুর রহমানের ক্যাচ বানান বাংলাদেশের ডানহাতি পেসার। ৩ বলে ৪ রান করেন মাধেভেরে।

এরপর তাসকিন আহমেদ তার দ্বিতীয় ওভারেও পেয়ে যান আরেকটি উইকেট। ইনিংসের তৃতীয় ওভারে ক্রেইগ আরভিনের কাছে চার খাওয়ার পরের বলে তাকে পেছনে নুরুল হাসান সোহানের ক্যাচ বানান তাসকিন। ৮ রান করেন জিম্বাবুয়ান অধিনায়ক। ইনিংসের ১২তম ওভারে টাইগার পেসার ফেরান চাকাভাকে। তাতেই তিনি বনে যান বিশ্বকাপের সুপার টুয়েলভের সেরা বোলার।

আরও পড়ুন: শেষ বলে নাটকীয়তা ৩ রানে জিতলো বাংলাদেশ

এর আগে তালিকার শীর্ষে অবস্থান করছিলেন স্যাম কারান। তবে কারানকে টপকে শীর্ষস্থানটা নিজের করে নিয়েছেন তাসকিন।

এই মুহূর্তে তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ইংলিশ অলরাউন্ডার স্যাম কারান। তার উইকেট সংখ্যা ৭টি। এরপর তৃতীয় অবস্থানে রয়েছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট, তার উইকেট সংখ্যা ৬টি। টেবিলের চার নম্বরে রয়েছেন প্রোটিয়া পেসার আনরিখ নরকিয়া, তার উইকেট সংখ্যা ৫টি। সমান ৫টি উইকেট নিয়ে পাঁচ নম্বরে অবস্থান করছেন কিউই স্পিনার মিচেল স্যান্টনার।

গোবিপ্রবিতে নষ্ট হচ্ছে ক্যাম্পাসের লেকপাড়ের সৌন্দর্য
  • ২০ মে ২০২৬
এক মাসের ছুটিতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়
  • ২০ মে ২০২৬
ইয়াবা বিক্রির সময় বিএনপি নেতাকে হাতেনাতে আটক পুলিশের
  • ২০ মে ২০২৬
চাঁদাবাজদের কোনো রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না: ডিএমপি …
  • ২০ মে ২০২৬
সন্তান জন্মদানে নরমাল ডেলিভারির প্রস্তুতি নেবেন যেভাবে
  • ২০ মে ২০২৬
অনার্সে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের সময় জানাল জাতীয় …
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081