মোবাইলেও দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেলা

২২ অক্টোবর ২০২২, ১২:৩৮ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৪:৫০ PM
কেবল টিভি পর্দায় নয়, চাইলে মোবাইলেই দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ

কেবল টিভি পর্দায় নয়, চাইলে মোবাইলেই দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ © সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল লড়াই কিন্তু শুরু হচ্ছে আজ (শনিবার) থেকেই। সেরা ১২ দল নিয়ে সুপার টুয়েলভ পর্ব মাঠে গড়াচ্ছে আজ। দুপুর ১টায় সিডনিতে দুই তাসমান প্রতিবেশি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে সুপার টুয়েলভের জমজমাট লড়াই। এদিন বিকেল ৫টায় পার্থে মুখোমুখি হবে ইংল্যান্ড-আফগানিস্তান। সমগ্র বিশ্বের প্রায় সব জায়গা থেকেই সরাসরি দেখা যাবে চার-ছক্কায় জমজমাট এই আসরের  সবগুলো ম্যাচ। কেবল টিভি পর্দায় নয়, চাইলে মোবাইলেই দেখা যাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচ।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সব ম্যাচের সম্প্রচারস্বত্ত নিয়েছে গাজী টেলিভিশন (জিটিভি)। বেসরকারি এই টিভি চ্যানেল ছাড়াও বিশ্বকাপের সব ম্যাচ দেখা যাবে মোবাইলেও। ডিজিটাল মাধ্যমে মোবাইলে খেলা দেখতে হলে র‍্যাবিটহোলবিডি অ্যাপস নামিয়ে নিতে হবে।

আরও পড়ুন: টি-২০ বিশ্বকাপ: কবে কার বিপক্ষে খেলবে বাংলাদেশ

র‍্যাবিটহোলবিডিতে সাবস্ক্রিপশন কিনে দেখা যাবে বিশ্বকাপের প্রতিটি ম্যাচ। বাংলাদেশের বেসরকারি টিভি চ্যানেল জিটিভি ছাড়াও খেলা দেখা যাবে ভারতীয় টিভি চ্যানেল স্টার স্পোর্টসের পর্দায়।

অস্ট্রেলিয়া হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন। ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হবে ‘হাইভোল্টেজ’ ভারত-পাকিস্তান ম্যাচ। বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শুরু হবে ২৪ অক্টোবর। হোবার্টে সাকিবরা খেলবেন প্রথম রাউন্ড পেরিয়ে আসা দলের বিপক্ষে।

ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, দূরত্ব কমাতে হচ্ছ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
রেশম চাষ বন্ধে মসলিনের তাঁতিরা ভারতনির্ভর, বস্ত্রশিল্প বাঁচ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মধ্যে ক্ষতিপ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভোলায় ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, ব্লু-ইকোনমির ‘সেন্ট্রাল …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পরীক্ষায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার অংশগ্রহণ, গ্রেপ্তারের দাবি …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বরগুনায় নদীতীরে ভেসে এলো ৩০ ফুটের মৃত তিমি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9