স্ত্রীর মামলায় ক্রিকেটার আল-আমিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১২ অক্টোবর ২০২২, ১১:০০ AM
আল-আমিন ও তার স্ত্রী ইসরাত জাহান

আল-আমিন ও তার স্ত্রী ইসরাত জাহান © সংগৃহীত

স্ত্রী ইসরাত জাহানের করা মামলায় হাজিরা না দেয়ায় জাতীয় দলের ক্রিকেটার আল-আমিন হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। একসঙ্গে বসবাসের অধিকার, মাসিক ভরণ-পোষণ ও সন্তানদের খরচ দাবি করে মামলাটি করা হয়েছে।

বুধবার (১২ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালতে এই পরোয়ানা জারি করেন।

এদিন আদালতে উপস্থিত হওয়ার কথা ছিল আল-আমিনের। কিন্তু হাজির হননি তিনি। ফলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।   

এর আগে, ৬ অক্টোবর ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালতে আল-আমিন স্ত্রী ইসরাত জাহানকে তালাক দিয়েছেন বলে লিখিত জবাব দাখিল করেন। আল-আমিন বৈবাহিক সম্পর্কের তিক্ততা বৃদ্ধি ও অনৈতিক কার্যকলাপের অভিযোগ তুলেছেন স্ত্রীর বিরুদ্ধে। এ বিষয় শুনানির জন্য ১২ অক্টোবর দিন ধার্য করেন আদালত। তবে তালাকের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান।

আরও পড়ুন: ক্যাম্প ন্যুয়ে মেসির ভাস্কর্য বানাবে বার্সেলোনা

এদিন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসেনের আদালতে আল-আমিন উপস্থিত হন। এরপর মামলার বিষয়ে ৭ পাতার একটি লিখিত জবাব দাখিল করেন। এ বিষয়ে ১২ অক্টোবর শুনানির জন্য দিন ধার্য করেন আদালত।

আল-আমিনের স্ত্রী ইসরাত জাহান বলেন, আমি তালাকের বিষয়ে কিছুই পাইনি। আমি ন্যায়বিচার পাচ্ছি না। আমি ন্যায়বিচার চাই।

মাস্টারপ্ল্যান চূড়ান্তের আগে উন্নয়নকাজ বন্ধের দাবিতে জাবিতে…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
টেকনাফে ১৪ লাখ ইয়াবাসহ দুই পাচারকারী আটক
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কী আছে সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির খসড়া প্রজ্ঞাপনে
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ক্রিকেটারদের বড় সুসংবাদ দিল বিসিবি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে সেলস অফিসার, আবেদন এইচএসসি পাসেই
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সালমান শাহ হত্যা মামলা, রিমান্ডে তথ্য গোপন করছেন খলনায়ক ডন:…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9