আর্জেন্টিনা শিবিরে ধাক্কা: বিশ্বকাপে অনিশ্চিত দিবালা

১০ অক্টোবর ২০২২, ১২:০২ PM
দিবালা

দিবালা © সংগৃহীত

জুভেন্টাস থেকে এসে কেবলই রোমার জার্সিতে দারুণ ছন্দ পেয়েছেন পাউলো দিবালা। একের পর এক গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করিয়ে যাচ্ছেন তিনি। তবে গতরাতে বাঁ ঊরুতে গুরুতর ইনজুরিতে পড়েন  আর্জেন্টিনার এই ফরোয়ার্ড। তাতে শুরুর আগেই শেষ হতে পারে তার বিশ্বকাপ।

রবিবার (৯ অক্টোবর) রাতে রোমার ঘরের মাঠ স্টাডিও অলিম্পিকিওতে খেলতে নামেন আর্জেন্টাইন সেনসেশন। খেলায় রোমার হয়ে একটি গোলও পান। কিন্তু ৫০ মিনিটে মারাত্মক ফাউলের শিকার হন। গুরুতর আহত হয়ে মাঠ ছাড়তে হয় দিবালাকে।

খেলা শেষে রোমা কোচ হোসে মরিনহো জানান, ‘এটা খুবই খারাপ। এটা মারাত্মক, আমি আশা করি মেডিক্যাল পরীক্ষায় এটা যেন খুব বেশি গুরুতর না হয়। তবে খুবই বাজে ফাউলের শিকার হয়েছে সে। আমি ডাক্তার নই, তবে অভিজ্ঞতা থেকে বলছি এটা দিবালা ও আর্জেন্টাইনদের জন্য খারাপ কিছু হতে পারে।’

আরও পড়ুন: 

উল্লেখ্য, ২০ নভেম্বর শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপে দলের অন্যতম সেরা ফরোয়ার্ড দিবালা। আর্জেন্টাইনদের হয়ে ফাইনালিসিমায় একটি গোলও পেয়েছিলেন তিনি। শেষ পর্যন্ত তাকে ছাড়াই বিশ্বকাপ খেলতে হবে কি না আর্জেন্টিনাকে, সেটা মেডিক্যাল রিপোর্ট হাতে পাওয়ার আগ পর্যন্ত বলা যাবে না। তবে এটা আর্জেন্টাইন সমর্থকদের জন্য নিঃসন্দেহে দুশ্চিন্তার।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে নভোএয়ার লিমিটেড, পদ ১০, আবেদন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
৬ মাসে জামায়াত ৬০০ জনকে ধর্ষণ করেছে, দাবি বিএনপি নেতার
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন অধিনায়কের নাম ঘোষণা আর্জেন্টিনার
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকসু জিএস সাঈদ বিন হাবিবের উদ্যোগে ৫ ছাত্রী হলে যাচ্ছে ডিপ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দুই মাছ দিয়ে শুরু, রঙিন মাছের ব্যবসায় সফল আব্দুল্লাহ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সংসদে ব্রাহ্মণবাড়িয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় দাবি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9