টিকে থাকার লড়াইয়ে আজ নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছেন টাইগাররা

০৯ অক্টোবর ২০২২, ১০:২৫ AM
বাংলাদেশ ক্রিকেট দল।

বাংলাদেশ ক্রিকেট দল। © সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নিউজিল্যান্ডের মাঠে পাকিস্তানকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলছে টাইগাররা। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হেরেছে বাংলাদেশ।  ক্রাইস্টচার্চে বাংলাওয়াশ ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকার মিশনে এ ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। 

রোববার (৯ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি।

এর আগে, পাকিস্তানের কাছে ২১ রানের হার দিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। বাবর-রিজওয়ানদের ১৬৭ রানের বিপরীতে টাইগারপ্রা থামে ১৪৬  এমন হার মোটেও গ্রহণযোগ্য ছিল না। ম্যাচে ভালো অবস্থায় থেকেও ইনিংসের মাঝে ছিটকে পড়ে টাইগাররা। ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাটের দুর্বল হওয়ার পরও প্রতিপক্ষের সঙ্গে লড়াই করার চেষ্টা করেছিল বাংলাদেশ।

সাকিব আল হাসানের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া নুরুল হাসান সোহান হারের পেছনে মাঝে ওভারে উইকেট পতনকে দায়ী করেছেন। আগের ম্যাচের ভুলগুলো নিউজিল্যান্ডের বিপক্ষে না করতে মরিয়া সোহান। তিনি বলেন, উইকেট ভালো ছিল এবং বোলাররাও ভালো করেছে। আমাদের কয়েক জায়গায় উন্নতি করতে হবে। মাঝের ওভারগুলোতে উইকেট হারানোয় ম্যাচ হারতে হয়েছে।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে প্রস্তুত নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচের আগের দিন দলের সঙ্গে যোগ দেন সাকিব। ভ্রমণক্লান্তি থাকায় তাকে বিশ্রামে রেখে মাঠে নামে বাংলাদেশ। শনিবার ছিল দলের ঐচ্ছিক অনুশীলন। এদিন লিঙ্কনের নেটে একাই অনুশীলন করেছেন সাকিব।

কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ইতিহাস ও রেকর্ড মোটেও ভালো নয়। পরিসংখ্যান বলছে, এই ফরম্যাটে ব্লাক-ক্যাপসদের বিপক্ষে ১৫টি ম্যাচে মুখোমুখি হয়ে মাত্র তিনটিতে জিতেছে বাংলাদেশ। আর নিউজিল্যান্ডের মাটিতে সাতটি টি-টোয়েন্টির সবক’টিতেই হেরেছে টাইগাররা।

এ বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টেস্ট ম্যাচ জিতেছে বাংলাদেশ। এর আগ পর্যন্ত কিউইদের মাটিতে কোনো আন্তর্জাতিক ম্যাচ জিততে পারেনি টাইগাররা। বছরের শুরুর জয় এবার নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টিতে জয়খরা কাটাতে অনুপ্রাণিত করবে। সব মিলিয়ে ১৩৬টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। জয় আছে ৪৭টিতে। হার ৮৬টিতে। বাকি তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়।

এদিকে, নিজেদের প্রথম ম্যচে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হারে নিউজিল্যান্ডও। তাই তারাও বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে ঘুড়ে দাঁড়াতে মাঠে নামবে।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে নভোএয়ার লিমিটেড, পদ ১০, আবেদন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
৬ মাসে জামায়াত ৬০০ জনকে ধর্ষণ করেছে, দাবি বিএনপি নেতার
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন অধিনায়কের নাম ঘোষণা আর্জেন্টিনার
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকসু জিএস সাঈদ বিন হাবিবের উদ্যোগে ৫ ছাত্রী হলে যাচ্ছে ডিপ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দুই মাছ দিয়ে শুরু, রঙিন মাছের ব্যবসায় সফল আব্দুল্লাহ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সংসদে ব্রাহ্মণবাড়িয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় দাবি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9