আমি পরিশ্রমে বিশ্বাসী, বাকিটা আল্লাহর হাতে: রিজওয়ান

০৭ অক্টোবর ২০২২, ০১:৫৬ PM
 মোহাম্মদ রিজওয়ান

মোহাম্মদ রিজওয়ান © সংগৃহীত

পাকিস্তানের পক্ষে ব্যাট হাতে জ্বলে উঠেছেন টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষ ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান। দলের জয়ে অবদান রাখতে পেরে খুশি এই উইকেটরক্ষক। বাংলাদেশকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজটা দারুণভাবে শুরু করেছে পাকিস্তান। তিনি বলেন, আমি কঠোর পরিশ্রমে বিশ্বাসী, বাকিটা আল্লাহর হাতে। 

শুক্রবার (৭ অক্টোবর) ক্রাইস্টচার্চে টাইগারদেরকে ২১ রানে হারিয়েছে পাকিস্তানে ।

৫০ বলে ২ ছক্কা ৭ চারে অপরাজিত ৭৮ রানেই ইনিংস খেলেছেন রিজওয়ান, হয়েছেন ম্যাচসেরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রিজওয়ান বলেন, ‘খুবই ভালো লাগছে। উইকেটটা ব্যাটিংবান্ধব ছিল। ভেবেছিলাম আমরা ১০-১৫ রান কম করেছি। আমাদের বোলাররা ভালো বোলিং করেছে। আমি কঠোর পরিশ্রমে বিশ্বাসী, বাকিটা আল্লাহর হাতে। মাঠের কয়েক পাশে বাউন্ডারি সীমানা বড়, আমরা বলের মেরিট অনুযায়ী খেলেছি। 

আরও পড়ুন: পাকিস্তানের কাছে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

পাকিস্তানের ইনিংসের মূল কারিগর ছিলেন তিনিই, শুধু রান করা নয়, উইকেট ধরে রাখার কাজও করেছেন। 

বাংলাদেশের সঙ্গে জয়ের পর খুব বেশি বিশ্রামের সুযোগ নেই রিজওয়ানদের। আগামীকাল শনিবার ভোরে ফের মাঠে নামতে হবে তাদের, প্রতিপক্ষ স্বাগতিক নিউজিল্যান্ড।

প্রাথমিকের সহকারী শিক্ষকদের যোগদান কবে, জানালেন গণশিক্ষা প্…
  • ২০ মে ২০২৬
চমক দেখিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল সুইজারল্যান্ড
  • ২০ মে ২০২৬
কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর টোল…
  • ২০ মে ২০২৬
ইউটিউব দেখে আঙুর চাষ, তাক লাগালেন তরুণ উদ্যোক্তা
  • ২০ মে ২০২৬
মাস্টার্সের রেজাল্টে ৪-এ ৪ পেলেন ঢাবি শিবির নেতা 
  • ২০ মে ২০২৬
জাতীয় প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা: মূকাভিনয়ে দেশসেরা সাতক…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081