শীর্ষে থেকেই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল, উন্নতি নেই আর্জেন্টিনার

০৭ অক্টোবর ২০২২, ১২:২৪ PM
ব্রাজিল

ব্রাজিল © সংগৃহীত

নভেম্বরে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল। শ্রেষ্ঠত্বের মঞ্চে শীর্ষে থেকেই কাতারে যাচ্ছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। কাতার বিশ্বকাপের আগে শেষবারের মতো র‍্যাংকিং প্রকাশ করেছে ফিফা। সেপ্টেম্বরের ফিফা উইন্ডোর ম্যাচ দুটি জিতে শীর্ষেই অবস্থান করছে ব্রাজিল। এ ছাড়া শীর্ষ পাঁচে হয়নি আর কোনো রদবদল। আর্জেন্টিনার অবস্থানে একই।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) প্রকাশিত বিশ্বকাপের আগে শেষ ফিফা র‌্যাঙ্কিংয়ে তিতের দলের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। আর্জেন্টিনাও রয়েছে আগের অবস্থানে।

সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে ঘানাকে ৩-০ গোলে হারানোর পর তিউনিসিয়ার বিপক্ষে ৫-১ ব্যবধানে জয় পায় ব্রাজিল। এই দুই জয়ে রেটিং পয়েন্ট বেড়েছে ব্রাজিলের। দ্বিতীয় অবস্থানে বেলজিয়াম, এরপরেই আছে লিওনেল মেসির আর্জেন্টিনা। 

আরও পড়ুন: ফাঁস হলো ব্যালন ডি’অর তালিকা

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের সময়টা ভালো কাটছে না। এর পরও আগের অবস্থানেই (চতুর্থ) আছে তারা। পঞ্চম স্থানে আছে ইংল্যান্ড। স্পেনকে এক ধাপ নিচে নামিয়ে দিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে ইতালি। পরের তিনটি স্থানে যথাক্রমে আছে নেদারল্যান্ডস, পর্তুগাল ও ডেনমার্ক।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে নভোএয়ার লিমিটেড, পদ ১০, আবেদন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
৬ মাসে জামায়াত ৬০০ জনকে ধর্ষণ করেছে, দাবি বিএনপি নেতার
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন অধিনায়কের নাম ঘোষণা আর্জেন্টিনার
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকসু জিএস সাঈদ বিন হাবিবের উদ্যোগে ৫ ছাত্রী হলে যাচ্ছে ডিপ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দুই মাছ দিয়ে শুরু, রঙিন মাছের ব্যবসায় সফল আব্দুল্লাহ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সংসদে ব্রাহ্মণবাড়িয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় দাবি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9