রিজওয়ানের তাণ্ডবে ১৬৭ তে থামল পাকিস্তান

০৭ অক্টোবর ২০২২, ০৯:১৩ AM
মোহাম্মদ রিজওয়ান

মোহাম্মদ রিজওয়ান © সংগৃহীত

মোহাম্মদ রিজওয়ানকে ফেরানো গেল না কিছুতেই! পাকিস্তান ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত খেললেন তো এই রিজওয়ানই! তার অপরাজিত ৭৮ রানের ইনিংসে ভর করে ১৬৭ রান তুলেছে বাবর আজমের দল। যার ফলে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে লক্ষ্যটা দাঁড়াল ১৬৮ রানের।

মোস্তাফিজ শেষ করেছেন দুই ফুলটসে, এর মধ্যে একটিতে হয়েছে ছয়। শেষ ওভারে মোস্তাফিজ দিয়েছেন ১৩ রান, ৪ ওভারে দিয়েছেন ৪৮ রান। ৪ ওভারে ৪২ রান দিয়েছেন হাসানও, তবে একটি উইকেট নিয়েছেন তিনি। 

২০ ওভারে পাকিস্তান ৫ উইকেট হারিয়ে ১৬৭ রান তুলেছে মোহাম্মদ রিজওয়ানের ৫০ বলে অপরাজিত ৭৮ রানের ইনিংসে। পাকিস্তানের ইনিংসের মূল কারিগর ছিলেন তিনিই, শুধু রান করা নয়, উইকেট ধরে রাখার কাজও করেছেন। 

বাবর আজমের সঙ্গে রিজওয়ানের ওপেনিং জুটিতে ভালো শুরুই পেয়েছিল পাকিস্তান। বাংলাদেশ অবশ্য গুরুত্বপূর্ণ সময়ে উইকেটের দেখা পেয়েছেন। 

ট্যাগ: ক্রিকেট
এসএসসির ফল প্রকাশ এগিয়ে আনার প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকলে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, ভর্তি ৪১
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিবন্ধীদের জন্য সব প্রতিষ্ঠানে আলাদা র‍্যাম্প চেয়ে হাইকো…
  • ২০ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন শামীম আরা বেগম
  • ২০ এপ্রিল ২০২৬
তথ্য অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৮, আবেদন আগামীকাল …
  • ২০ এপ্রিল ২০২৬
বিএনপি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিল যেসব নেতাদের স্ত্রী ও …
  • ২০ এপ্রিল ২০২৬