ফ্লাইট মিস করে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হেটমায়ার

০৪ অক্টোবর ২০২২, ১১:০৬ AM
শিমরন হেটমায়ার

শিমরন হেটমায়ার © সংগৃহীত

অস্ট্রেলিয়ায় টি-২০ সিরিজ খেলতে সোমবার রাতের ফ্লাইট মিস করেছেন শিমরন হেটমায়ার। এর জন্য কঠোর শাস্তিও পেতে হয়েছে তাকে। বিশ্বকাপ স্কোয়াড থেকেই আগ্রাসী এ ব্যাটারকে বাদ দেওয়া হয়েছে। অস্ট্রেলিয়া সিরিজের পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকেও হেটমায়ারকে বাদ দয়ে দিলো ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।

দলের সঙ্গে হেটমায়ারের যাওয়ার কথা ছিল ১ অক্টোবর, তবে ব্যক্তিগত কারণ আরো দেখিয়ে দুদিন সময় চেয়ে নেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের অধিনায়ক। কিন্তু সোমবার রাতের ‘পুনর্নির্ধারিত’ ফ্লাইটও মিস করেছেন ২৫ বর্ষী ব্যাটার। 

সোমবার (৩ অক্টোবর) আনুষ্ঠানিক বিবৃতিতে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ জানায়, পারিবারিক কারণে ১ অক্টোবরের ফ্লাইট পেছানোর অনুরোধ করেছিলেন শিমরন হেটমায়ার। পরে অনেক কষ্টে তার জন্য ৩ তারিখের ফ্লাইটে একটি সিট ম্যানেজ করা হয়। কিন্ত তিনি পুনর্নির্ধারিত ফ্লাইটও মিস করায় বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে।

সেখানে আরো বলা হয়, আজ সকালে হেটমায়ার জানিয়েছেন, তিনি রাতের ফ্লাইটে যাচ্ছেন না। বিকেলে নির্বাচক প্যানেলকে এ তথ্য জানানোর পর তারা শিমরন হেটমায়ারের বদলি হিসেবে শামারাহ ব্রুকসকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন: আর ক্রিকেট খেলতে পারবেন না ডি’ভিলিয়ার্স

এ ঘটনার পর রীতিমতো ফুঁসে উঠেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ। এ সিরিজ তো বটেই উইন্ডিজের বিশ্বকাপ স্কোয়াড থেকেই বাঁহাতি ব্যাটারকে সরিয়ে দিয়েছে বোর্ডটি। শুধু তাই নয়, হেটমায়ারের বদলি খেলোয়াড়ের নামও ঘোষণা করে দিয়েছে ক্যারিবীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। মিডল অর্ডার ব্যাটারের বদলে বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাচ্ছেন শামারাহ ব্রুকস। 

বিশ্বকাপে প্রথম রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ লড়বে স্কটল্যান্ড, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের সঙ্গে।

নতুন দায়িত্ব পেলেন এমপি মাহমুদা মিতু
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
প্রথমবারের মতো শিক্ষার্থীদের মেধাবৃত্তি দিচ্ছে কিশোরগঞ্জ বি…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9