বিশ্বকাপের আগে ভারতশিবিরে বড় দুঃসংবাদ

২৯ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৬ PM
বুমরাহ

বুমরাহ © ফাইল ছবি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় ধাক্কা খেল ভারত। ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন দলের সেরা বোলার জসপ্রিত বুমরাহ।

ভারতের সংবাদ সংস্থা পিটিআই বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বিশ্বকাপ থেকে বুমরাহর ছিটকে যাওয়ার তথ্যটি নিশ্চিত করেছে।

জানা গেছে, বুমরার পিঠে চোট রয়েছে। এই চোটের কারণে এশিয়া কাপেও খেলতে পারেননি ভারতীয় পেসার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি। তখন রোহিত শর্মা জানান, ছোট একটা চোট রয়েছে ভারতীয় পেসারের। এ অবস্থায় নতুন খবর- পিঠে মারাত্মক চোট রয়েছে বুমরাহর। ৬ মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।

দ্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার একটি সূত্র পিটিআইকে নিশ্চিত করেছে যে চোটের কারণে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে বুমরাহকে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে চোটের কারণে ছিটকে গেছেন রবীন্দ্র জাদেজা। আরও এক সিনিয়র ক্রিকেটারকে হারিয়েছে ভারত। বুমরাহর বদলে কাকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়া হবে সেটাই ভাবছে ভারতীয় বোর্ড। ইনজুরির কারণে সবশেষ এশিয়া কাপে না খেললেও সম্প্রতি শেষ হওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেন বুমরাহ। কিন্তু ফের চোটে তিনি।

চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬