৩ বছর পর দলে ফিরে সাব্বিরের রান ৫, টিকটকে ভিডিও ৩৮

২৮ সেপ্টেম্বর ২০২২, ১২:৩৯ AM
সাব্বির রহমান

সাব্বির রহমান © সংগৃহীত

হার্ডহিটার খ্যাত সাব্বির রহমান ২০১৯ সালে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর দীর্ঘ ৩ বছর জাতীয় দলের বাহিরে ছিলেন। চলতি মাসে পর্দা নামা এশিয়া কাপের পঞ্চদশ আসর দিয়ে আবারও লাল-সবুজের জার্সিতে মাঠে নামেন তিনি। 

দীর্ঘদিন পর দলে ফিরলেও নামের প্রতি সুবিচার করতে পারেননি এই ডানহাতি ব্যাটসম্যান। এশিয়া কাপের গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচে তাকে দিয়ে ওপেনিং করায় টিম ম্যানেজমেন্ট। শ্রীলঙ্কার বিপক্ষে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ওপেনিংয়ে নামা সাব্বির ৬ বলে করেন মাত্র ৫ রান। 

তবুও সাব্বিরের ‘ফিয়ারলেস’ ক্রিকেটে মুগ্ধ টিম ম্যানেজমেন্ট, দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন অবশ্য তেমনটাই জানিয়েছিলেন। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও সাব্বির আছেন বহাল তবিয়তে।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রীতি ম্যাচেও সাব্বির আউট হয়েছেন শূন্য রানে। তার খেলার ধরন নিয়েও আছে নানা প্রশ্ন। অনেকেই বলছেন, সাব্বির ক্রিকেটে মোটেও সিরিয়াস নয়। 

আরও পড়ুনঃ মা নিখোঁজ ছিলেন নাকি আত্মগোপনে? সব প্রশ্নের জবাব দিলেন মরিয়ম

আর তার এমন ব্যর্থতায় অনেকেই তার ব্যক্তিগত আচরণকে ফের প্রশ্নবিদ্ধ করেছেন। কারণ ইদানিং এই ক্রিকেটারকে টিকটকে বেশ সক্রিয় থাকতে দেখা গেছে। নিজের টিকটক অ্যাকাউন্ট ভেরিফায়েড হওয়ায় সাব্বির সবার প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছে।

হিসেব করে দেখা গেছে জাতীয় দলে ২ ম্যাচে ৫ রান করা সাব্বির এই সময়ে টিকটকে ৩৮টি ভিডিও প্রকাশ করেছেন। এশিয়া কাপ খেলতে ২৪ আগস্ট ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। আর ২৫ আগস্ট থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত মোট ৩৮টি ভিডিও টিকটকে শেয়ার করেন সাব্বির।

ক্রিকেট রেখে টিকটকে সাব্বিরের বেশি মনোযোগী হওয়ায় বিষয়টি অনেকেই ভালোভাবে নিচ্ছে না। তার এই টিকটক নিয়ে বিসিবি কর্তাদেরও মুখ খুলতে হয়েছে। বিসিবি অবশ্য বলছে, টিকটক করা না করা সাব্বিরের একান্ত ব্যক্তিগত বিষয়। এখানে বিসিবির তেমন কিছু করার নেই।

সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে নভোএয়ার লিমিটেড, পদ ১০, আবেদন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
৬ মাসে জামায়াত ৬০০ জনকে ধর্ষণ করেছে, দাবি বিএনপি নেতার
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
নতুন অধিনায়কের নাম ঘোষণা আর্জেন্টিনার
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাকসু জিএস সাঈদ বিন হাবিবের উদ্যোগে ৫ ছাত্রী হলে যাচ্ছে ডিপ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
দুই মাছ দিয়ে শুরু, রঙিন মাছের ব্যবসায় সফল আব্দুল্লাহ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সংসদে ব্রাহ্মণবাড়িয়ায় পাবলিক বিশ্ববিদ্যালয় দাবি
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9