এক রাতে তিন ম্যাচ: কোথাও হারেনি বাংলাদেশ

২৬ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৯ PM
এক রাতেই বাংলাদেশের তিন ম্যাচ, হারেনি কোথাও

এক রাতেই বাংলাদেশের তিন ম্যাচ, হারেনি কোথাও © সংগৃহীত

আরব আমিরাতকে ৭ রানে হারায় সোহান-আফিফরা। আয়ারল্যান্ডকে একই ব্যবধানে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয় সালমা-রুমানারা। লিজেন্ডসদের রোড সেফটি সিরিজের ম্যাচটি বৃষ্টির কারণে অমীমাংসিত থেকে যায়। দেশের ক্রীড়াপ্রেমীদের অন্যরকম দারুণ এক রাত ছিল গতকাল।

রোববার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ ও আরব আমিরাত। একইসময় রোড সেফটি সিরিজে ভারতীয় লিজেন্ডস দলের বিপক্ষে খেলতে নামে বাংলাদেশ লিজেন্ডস দল। আর রাত ৯টায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের ফাইনালে আয়ারল্যান্ডের মুখোমুখি বাংলাদেশ নারী ক্রিকেট দল। এই তিন ম্যাচের একটিতেও হারেনি বাংলাদেশ।

এদিকে, দুবাইয়ে আরব আমিরাতের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলে বাংলাদেশ। ৫৫ বলে ৭৭ রান করেন আফিফ হোসেন। জবাবে ১৫১ রানে থামে স্বাগতিকদের ইনিংস। এতে ৭ রানের জয় দিয়ে দুই ম্যাচের টি-টোয়েন্টিতে ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে সফরকারীরা।

আরও পড়ুন: আইসিসির ফেসবুক-টুইটারের কাভারে বাংলাদেশের মেয়েরা

এছাড়া আমন্ত্রণমূলক টি-টোয়েন্টি টুর্নামেন্ট রোড সেফটি সিরিজ নিজেদের চতুর্থ ম্যাচে স্বাগতিক ভারতের লিজেন্ডসদের মুখোমুখি হয় বাংলাদেশের লিজেন্ডরা। দেরাদুনে টসে হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১২১ রানের সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। জবাবে ভারতীয়রা ও ওভারে এক উইকেট হারিয়ে ২৯ রান করতেই নামে বৃষ্টি। ফলে পরিত্যক্ত হয়ে যায় ম্যাচ।

বিএনপি ক্ষমতায় আর বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, তা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মামলায় সাক্ষ্য দিতে যাওয়ার পথে বাদীকে মারধরের অভিযোগ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
হুইলচেয়ারে ভর করে ঢাবিতে, ভাঙা রাস্তায় থমকে যাওয়া আলী নুরের…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ট্যাংক দুর্ঘটনায় সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কোটা হাসিনাকে দিল্লি পাঠিয়েছে, ভাইভা আপনাদের কোথায় নিয়ে যায়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই অধ্যাপক হলেন আরও ১৮ চিকিৎসক
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9