বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় সিরিজ

২৫ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪১ PM
বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দল

বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট দল © সংগৃহীত

আগামী অক্টোবরের শুরুতেই নিউজিল্যান্ডের মাঠে শুরু হবে বাংলাদেশ, পাকিস্তান ও স্বাগতিকদের মধ্যে ত্রিদেশীয় সিরিজ। রবিবার (২৫ সেপ্টেম্বর) সিরিজের সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড। 

সূচি অনুযায়ী সিরিজের প্রথম ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। আগামী ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে ম্যাচটি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮ টায়।

এরপর ৯ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে দুপুর ১২ টায়। ১২ অক্টোবর এরপরের ম্যাচে আবারো টাইগারদের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। ম্যাচটি শুরু হবে দুপুর ১২ টায়। এরপর ১৩ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটিও শুরু হবে সকাল ৮ টায়।

আরও পড়ুন: জাবির ১৮৯টি শূন্য আসনে ভর্তির আবেদন শুরু।

সিরিজে সবগুলো দল পরস্পরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে। পয়েন্ট তালিকায় শীর্ষ দুই দল, ১৪ অক্টোবর ক্রাইস্টচার্চে অনুষ্ঠেয় ফাইনালে মোকাবেলা করবে। ফাইনালসহ সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে।

ত্রিদেশীয় সিরিজ শেষে নিউজিল্যান্ড থেকে বাংলাদেশ দল সরাসরি অস্ট্রেলিয়া যাবে। সেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপে ২৪ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে টাইগারার।

পাবলিক পরীক্ষা পদ্ধতিতে কী পরিবর্তন করতে চাইছে সরকার?
  • ১২ এপ্রিল ২০২৬
ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২শ লিটার ডিজেল জব্দ
  • ১২ এপ্রিল ২০২৬
স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তরের সুযোগ অস্ট্রেলিয়ার অ্যাডিলে…
  • ১২ এপ্রিল ২০২৬
বিএনপির কার্যালয় খোলা নিয়ে সংঘর্ষ, ছেলের পিস্তলের গুলিতে আহ…
  • ১২ এপ্রিল ২০২৬
এএফসি টুর্নামেন্টের আয়োজক হতে চায় বাংলাদেশ
  • ১২ এপ্রিল ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান ও কর্মচারীদের বদলি নিয়ে নতুন তথ্য জানাল মন…
  • ১২ এপ্রিল ২০২৬