বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি ঘোষণা

২৫ সেপ্টেম্বর ২০২২, ০৯:৩৯ AM
বাংলাদেশ-আফগানিস্তানের আসন্ন সিরিজ সূচি

বাংলাদেশ-আফগানিস্তানের আসন্ন সিরিজ সূচি © সংগৃহীত

বাংলাদেশ-আফগানিস্তানের আসন্ন হোম সিরিজের সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টম্বর) রাতে এই সূচির ঘোষণা করা হয়।

৩টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজে উভয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।  

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকেট ওয়ার্ল্ড জানায়, টাইগারদের বিপক্ষে খেলতে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে পৌঁছবে আফগানিস্তান। ওয়ানডে ম্যাচগুলো বিশ্বকাপ সুপার লিগের অংশ হবে বলেও জানিয়েছে ক্রিকেট ওয়ার্ল্ডে।

আরও পড়ুন: একই নামে দুই বিশ্ববিদ্যালয়, পরিচয় সংকটে শিক্ষার্থীরা। 

বিসিবি সূত্রে জানা যায়, সিরিজ শুরুর আগে সিলেটে সপ্তাহব্যাপী অনুশীলন ক্যাম্প করবে আফগানিস্তান। ফলে বাংলাদেশের আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার যথেষ্ট সময় পাবে তারা।

২৩ ফেব্রুয়ারি বন্দরনগরীতে ওয়ানডে দিয়ে শুরু হবে টাইগার-আফগান লড়াই। আর টি-টোয়েন্টি সিড়িজ শুরু হবে ৩ মার্চ থেকে। ওয়ানডে ম্যাচ শুরু হবে বেলা ১১টায় এবং টি-টোয়েন্টি শুরু হবে দুপুর ৩টায়।

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের পূর্ণাঙ্গ সূচি

প্রথম ওয়ানডে - ২৩ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)

দ্বিতীয় ওয়ানডে - ২৫ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)

তৃতীয় ওয়ানডে - ২৮ ফেব্রুয়ারি, চট্টগ্রাম (বেলা ১১টা)

প্রথম টি-টোয়েন্টি - ৩ মার্চ, ঢাকা (দুপুর ৩টা)

দ্বিতীয় টি-টোয়েন্টি - ৫ মার্চ, ঢাকা (দুপুর ৩টা)

বিএনপি ক্ষমতায় আর বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, তা…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
মামলায় সাক্ষ্য দিতে যাওয়ার পথে বাদীকে মারধরের অভিযোগ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
হুইলচেয়ারে ভর করে ঢাবিতে, ভাঙা রাস্তায় থমকে যাওয়া আলী নুরের…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ট্যাংক দুর্ঘটনায় সদ্যজাত সন্তানকে রেখে না ফেরার দেশে সৈনিক …
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কোটা হাসিনাকে দিল্লি পাঠিয়েছে, ভাইভা আপনাদের কোথায় নিয়ে যায়…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
পূর্ণ অভিজ্ঞতা ছাড়াই অধ্যাপক হলেন আরও ১৮ চিকিৎসক
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9