চ্যাম্পিয়নরা ফিরছে আজ, ছাদখোলা বাস যাবে যে পথে

২১ সেপ্টেম্বর ২০২২, ০৮:৩৭ AM
প্রস্তুত করা হচ্ছে ছাদখোলা বাস

প্রস্তুত করা হচ্ছে ছাদখোলা বাস © সংগৃহীত

সাফ নারী চ্যাম্পিয়নশিপজয়ী বাংলাদেশ নারী দল কাঠমন্ডু থেকে ঢাকায় ফিরছে আজ বুধবার। বেলা ২টার দিকে ঢাকায় নামবেন তারা। বিমানবন্দরে দলকে অভ্যর্থনা জানাবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। সেখানে সংবাদ সম্মেলনের পর দলকে বিশেষ একটি ছাদখোলা বাসে করে নিয়ে যাওয়া হবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যালয়ে।

যে পথ ধরে চ্যাম্পিয়নদের বহনকারী বাসটি যাবে সেটি হচ্ছে বিমানবন্দর-কাকলী-জাহাঙ্গীর গেট- পিএম অফিস-বিজয় সরণি- ফকিরাপুল হয়ে বাফুফে ভবন। এর আগে, মঙ্গলবার সকালে বিমানবন্দরে দলকে অভ্যর্থনার বিষয়টি নিশ্চিত করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ।

তিনি জানান, বিআরটিসির দোতলা বাসকে ছাদখোলা বাসে রূপান্তরিত করার প্রক্রিয়া চলছে কমলাপুরের বাস ডিপোতে। বিআরটিসি জানিয়েছে সময়মতো বাস প্রস্তুত হয়ে যাবে।

আরো পড়ুন: ইতিহাস গড়ে সাফে চ্যাম্পিয়ন বাংলার বাঘিনীরা

দেশে ফেরার পর নারী ফুটবলারদের বহন করা ছাদখোলা বাস যে পথ যাবে তা নির্বিঘ্ন করতে ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। পুলিশ নিরাপত্তার ব্যবস্থা নেবে, ট্রাফিক পুলিশ যাত্রাপথ সহজ করবে।

ডিএমপি ট্রাফিক বিভাগের প্রধান অতিরিক্ত কমিশনার মো. মুনিবুর রহমান বলেন, বাস ও বহর যে পথ ধরে বাফুফে পর্যন্ত যাবে, পুরো সময় বিশেষ ব্যবস্থা থাকবে। তারা যেন নির্বিঘ্নে যেতে পারেন সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হেয়েছে।

সোমবার রাতে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপ জেতে বাংলাদেশ। মঙ্গলবার দলের বিশ্রাম ছিল। এ দিন ফুটবলাররা কাঠমান্ডুতে নিজেদের মতো সময় কাটাবেন। বুধবার দুপুরে দেশের উদ্দেশে উড়াল দিচ্ছে মেয়েরা।

মিড-ডে মিলের মান যাচাইয়ে প্রতি বিদ্যালয়ে কমিটি, থাকছেন যারা
  • ২০ মে ২০২৬
নতুন দুই উপ-উপাচার্য পেল রাজশাহী বিশ্ববিদ্যালয়
  • ২০ মে ২০২৬
উদ্বোধনের ৪ বছরেও চালু হয়নি লিফট,ব্যাহত হচ্ছে ক্লাস-পরীক্ষ…
  • ২০ মে ২০২৬
এসএসসি শেষে গোসলে নেমে আর ফেরা হলো না দুই বন্ধুর
  • ২০ মে ২০২৬
ইভটিজিং ও মাদকসেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকের ওপর হামলা
  • ২০ মে ২০২৬
পার্লামেন্ট বিলুপ্তির বিল পাস, বিদায়ের প্রহর গুণছেন নেতানিয়…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081