নারী ফুটবল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত হচ্ছে ছাদখোলা বাস

২০ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৩ PM
প্রস্তুত হচ্ছে ছাদখোলা বাস

প্রস্তুত হচ্ছে ছাদখোলা বাস © ফাইল ছবি

'ছাদখোলা চ্যাম্পিয়ন বাসে ট্রফি নিয়ে না দাঁড়ালেও চলবে, সমাজের টিপ্পনীকে একপাশে রেখে যে মানুষগুলো আমাদের সবুজ ঘাস ছোঁয়াতে সাহায্য করেছে, তাদের জন্য এটি জিততে চাই।' আক্ষেপ নিয়েই ফেসবুকে এই স্ট্যাটাস দিয়েছিলেন নারী ফুটবল দলের খেলোয়াড় সানজিদা আখতার।

গত সোমবার রাতে প্রথমবারের সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন মহল থেকে দাবি উঠে চ্যাম্পিয়ন নারী ফুটবল দলকে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে করে সংবর্ধনা দেওয়ার।

এই আলোচনার মধ্যেই বিজয়ীদের ঘরে ফেরাটা রাঙাতে ছাদখোলা বাসের ব্যবস্থা করছে সরকারের পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

আরও পড়ুন: সানজিদারা জিতেছেন বহু আগেই

বিষয়টি নিশ্চিত করে বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম বলেন, 'নারী ফুটবল দলকে সংবর্ধনা দিতে বিআরটিসির একটি ডাবল ডেকার বাসের ছাদ খুলে ফেলা হয়েছে। একইসঙ্গে বসার আসনগুলো সরিয়ে ফেলারও কাজ চলছে। মঙ্গলবার রাতের মধ্যে বাসটি প্রস্তুত হয়ে যাবে।'

তিনি বলেন, 'সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত আসার সঙ্গে সঙ্গেই এ কাজটা আমরা আমাদের মতিঝিল ডিপোতে শুরু করেছি।'

মঙ্গলবার সকাল থেকে বিআরটিসির মতিঝিল ডিপোর একটি ডাবল ডেকার বাসের ছাদ কাটা শুরু হয়। একইসঙ্গে বাসের গায়েও স্টিকার লাগানো হবে।

ট্যাগ: ফুটবল
চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ
  • ০৫ এপ্রিল ২০২৬
ছাত্রদলে মেধাবী ও রানিং শিক্ষার্থীদের নেতৃত্বে চায় কবি নজর…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনএসইউতে এসএইচএসএস গ্র্যাজুয়েট কলোকিয়াম অনুষ্ঠিত
  • ০৫ এপ্রিল ২০২৬
সংস্কৃতি ও সৃজনশীল শিল্প নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করছ…
  • ০৫ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনডিপির আবাসিক প্রতিনিধিদলের সাক…
  • ০৫ এপ্রিল ২০২৬
এনডিএম থেকে মহাসচিব মোমিনুল আমিনের পদত্যাগ
  • ০৫ এপ্রিল ২০২৬