সাকিবের বাবার নাম ভুল, যা বলছেন তার বিজনেস পার্টনার

২০ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৫ PM
সাকিব ও তার বিজনেস পার্টনার আবুল খায়ের হিরু

সাকিব ও তার বিজনেস পার্টনার আবুল খায়ের হিরু © সংগৃহীত

একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন বাংলাদেশ দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। শেয়ারবাজার কারসাজিতে নাম আসার পর এবার বদলে গেল ক্রিকেটার সাকিব আল হাসানের বাবার নাম। খন্দকার মাসরুর রেজার পরিবর্তে কোম্পানি ফর্মে নাম দেওয়া হয়েছে কাজী আব্দুল লতিফ। কে এই কাজী আব্দুল লতিফ? 

জানা গেছে, সাকিবের ব্রোকারেজ হাউস মোনার্ক হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী সাদিয়া হাসানের বাবার নাম কাজী আব্দুল লতিফ। মোনার্ক হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান সাকিব আল হাসান। আর তার প্রতিষ্ঠানের এমডি কাজী সাদিয়া হাসান শেয়ারবাজারের আলোচিত ব্যক্তিত্ব আবুল খায়ের হিরুর সহধর্মিণী।

শেয়ারবাজারের ব্যবসায় সাকিবের বিজনেস পার্টনার আবুল খায়ের হিরু। রোববার দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, নিজের কোম্পানি ফর্মে সাকিবের বাবার নাম খন্দকার মাসরুর রেজার পরিবর্তে লেখা হয় কাজী আব্দুল লতিফ।  ২০২১ সালের ১৫ ডিসেম্বরে স্বাক্ষরিত সেই ফর্মে এমনটিই দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করে।

অবশেষে বিষয়টি পরিষ্কার করলেন সাকিবের পার্টনার আবুল খায়ের হিরু। কেন সাকিবের বাবার নামের জায়গায় তার শ্বশুরের নাম লেখা হয়েছে, তার ব্যাখ্যা দিলেন তিনি। তার দাবি, এটি নিবন্ধনের সময় করা অনাকাঙ্ক্ষিত ভুল মাত্র। যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর-আরজিএসসি ভুলটি করেছে। দ্রুতই ঠিক করে দেওয়া হবে।

আবুল খায়ের হিরু গণমাধ্যমকে বলেন, ‘কোম্পানি ফর্ম তৈরির সময় কোনো ভুল ছিল না। তখন ঠিকই ছিল। কিন্তু অ্যাডিশনাল কিছু কাজ যুক্ত করার সময় সাদিয়ার বাবার নাম ওরা ভুল করে সাকিবের বাবার নামে দিয়ে দেয়।  বিষয়টি গতকালই (শনিবার) জানতে পেরেছি আমি। আজকে (রোববার) অবশ্য ঠিক করার জন্য সাবমিট করেছি। ভুলটা আরজিসি করেছে।’

আরও পড়ুন: বিদ্যুৎ না থাকায় খেলা দেখেননি কৃষ্ণার মা

শেয়ারবাজারে সাকিবের বাবার নাম ভুলের বিষয়ে রোববারই বক্তব্য দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। বিষয়টি ক্রিকেটবিষয়ক নয় বলে মন্তব্য করতে রাজি হননি বিসিবির কেউ। 

মিরপুরে এ বিষয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, এটি সম্পূর্ণ ক্রিকেটের বাইরের ব্যাপার। যাকে নিয়ে আপনারা বলছেন তিনি নিজেও এখন দেশের বাইরে আছেন, আমি যতটুকু জানি। এ বিষয়গুলো তো আমাদের কাছে সেভাবে আসে না। আপনারা যেভাবে শুনেছেন আমরাও সেভাবে শুনেছি। এ মুহূর্তে এটি নিয়ে আমার পক্ষে কিছু বলা সম্ভব নয়। এদিকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে সাকিব এখন অবস্থান করছেন ওয়েস্ট ইন্ডিজের গায়ানাতে। যে কারণে এ বিষয়ে তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

কাজী আব্দুল লতিফ সম্পর্কে সংবাদ মাধ্যম থেকে জানা যায়, তিনি সাকিবের ব্রোকারেজ হাউস মোনার্ক হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কাজী সাদিয়া হাসানের বাবা। মোনার্ক হোল্ডিংস লিমিটেডের চেয়ারম্যান সাকিব আল হাসান। আর তার প্রতিষ্ঠানের এমডি কাজী সাদিয়া হাসান শেয়ারবাজারের আলোচিত ব্যক্তিত্ব আবুল খায়ের হিরুর সহধর্মিণী। শেয়ারবাজারের ব্যবসায় সাকিবের বিজনেস পার্টনার আবুল খায়ের হিরু।
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে সেবা নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৫০০ শিক্ষার্থী
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, মাসিক উপবৃত্ত…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির কনক্লেভে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9