দাবি মোদের একটাই, বিশ্বকাপে রিয়াদকে চাই

১৭ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৩ PM
তাদের স্লোগান, ‘দাবি মোদের একটাই, বিশ্বকাপে রিয়াদকে চাই’।

তাদের স্লোগান, ‘দাবি মোদের একটাই, বিশ্বকাপে রিয়াদকে চাই’। © সংগৃহীত

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখনও পারফর্ম করতে না পারা নাজমুল হোসেন শান্তকে নিলেও অভিজ্ঞ মাহমুদ-উল্লাহের ঠাঁই হয়েনি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে। টি-টোয়েন্টিতে ২ হাজারের বেশি রান করা মাহমুদ-উল্লাহর বিশ্বকাপে ঠাঁই না হওয়াতে হতাশ ও ক্ষুব্ধ তার ভক্ত-অনুরাগীরা। বিশ্বকাপ দলে মাহমুদ-উল্লাহকে ফেরাতে শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নম্বর গেটের সামনে মানব-বন্ধন করেছেন তাদের কয়েকজন। তাদের স্লোগান, ‘দাবি মোদের একটাই, বিশ্বকাপে রিয়াদকে চাই’।

ব্যানার- ফেস্টুন নিয়ে প্রায় আধঘণ্টা সেখানে অবস্থান করেন তারা। মানব-বন্ধনে বিশ্বকাপ দলে মাহমুদ-উল্লাহ রিয়াদকে অন্তর্ভূক্তির দাবিসহ নানা স্লোগান দিতে দেখা যায় তাদের। 

এ বিষয়ে মানব-বন্ধনে অংশ নেওয়া এক মাহমুদউল্লাহভক্ত বলেন, ‘আমাদের দাবি একটাই। এই বিশ্বকাপে রিয়াদ ভাইকে সুযোগ দেওয়া হোক। উনি অবশ্যই ভালো করবেন। আমাদের বিশ্বাস উনি একজন ভালো অলরাউন্ডার। ’

আরেকজন বলেন, ‘রিয়াদ ভাইয়ের ভক্ত হলেও এটা স্বীকার করছি যে, টি-টোয়েন্টিতে যেভাবে ব্যাটিং করা উচিত সেভাবে পারছেন না তিনি। কিন্তু আমাদের প্রশ্ন কে পারছেন? অন্যরা তো রিয়াদ ভাইয়ের মতো স্কোরও করতে পারছেন না।  আমরা রিয়াদ ভাইয়ের চেয়ে ভালো অপশন দেখছি না।’

আরও পড়ুন: মুশফিকের হাঁটুতে ছয় সেলাই

টি-টোয়েন্টি দলে আর কেউ ভালো করছে না দেখেই মাহমুদ-উল্লাহকে ফেরানোর বিষয়টি সামনে আনেন এক ভক্ত।

তিনি বলেন, ‘জিম্বাবুয়ে সিরিজে বিশ্রামের কথা বলে উনাকে বাদ দেওয়া হয়েছিল। এরপর যখন দল খারাপ করেছে, তখন উনাকে ফেরানো হয়েছে, উনি একটি ভালো ইনিংস খেলেছেন।  আমি মনে করি রিয়াদ ভাইয়ের ভেতরে যে ব্যাটিং সক্ষমতা আছে, আর উনার যে অভিজ্ঞতা সেটা দিয়ে অবশ্যই ফিরে আসতে পারবে। ’

একজন ক্রিকেট-প্রেমী বলেন, বিশ্বকাপে দলে যেহেতু তামিম, মুশফিক নেই। অন্তত অভিজ্ঞ মাহমুদ-উল্লাহকে রাখা যেত। টি-টোয়েন্টিতে তার ক্যাপ্টেন্সির অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারতেন সাকিব। দেশের মাটিতে রিয়াদের নেতৃত্বে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে হারানোর সিরিজ আমরা ভুলে যাইনি।  

মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে সেবা নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৫০০ শিক্ষার্থী
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, মাসিক উপবৃত্ত…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির কনক্লেভে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9