বাবর-রিজওয়ানরা পাকিস্তানকে চ্যাম্পিয়ন করতে পারবে না: আকিব

১৬ সেপ্টেম্বর ২০২২, ০১:৪০ PM
মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম

মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম © সংগৃহীত

পাকিস্তানের দুই ওপেনার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম আইসিসির ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টি ফরম্যাটে শীর্ষ তিনে রয়েছেন। এই দুজনের ব্যক্তিগত সাফল্য থাকলেও পাকিস্তানের সাবেক ক্রিকেটার আকিব জাভেদ মনে করেন, দল কোনো শিরোপা জিততে পারবে না।

আকিব বলেন, বাবর ও রিজওয়ানের ব্যাটিং স্টাইল দলকে দুর্বল করে দেয়। সেক্ষেত্রে সদ্য শেষ হওয়া এশিয়ান কাপের ফাইনালের উদাহরণ নিলেন এই সাবেক পেসার। তাই তাদের কাছ থেকে ভিন্ন ধরনের লাঠি আশা করে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন আকিব।

তার ভাষ্য, ‘এ দুজন ওপেনার আপনাকে কোনো টুর্নামেন্ট জেতাতে পারবে না। বাবর-রিজওয়ান বিশ্বের এক ও দুই নম্বর খেলোয়াড়। তবে তাদের বুঝতে হবে কী করতে হবে। রিজওয়ান ১৫ ওভার ব্যাটিং করলো। যখন ব্যাটিংয়ে যায় ওভার-প্রতি ৮ রান প্রয়োজন ছিল। কিন্তু আউট হওয়ার সময় সেটি উঠে গেলো ১৭তে।

আরও পড়ুন: টেনিসকে বিদায় বললেন ফেদেরার

এসময় নির্বাচক কমিটির ওপরেও নিজের চাপা ক্ষোভ উগরে দিয়েছেন আকিব। তার মতে, বেশ কয়েকজন খেলোয়াড়কে জোর করে বাদ দেওয়া হয়েছে এবং কয়েকজনকে বিনা কারণে বারবার সুযোগ দেওয়া হচ্ছে। কোনো বিকল্প তৈরি না করেই শোয়েব মালিককে দেওয়ার সিদ্ধান্তেরও সমালোচনা করেন তিনি।

আকিব বলেছেন, ‘ইফতেখার পাঁচ বছরে ঘুরে ঘুরে চারবার দলে ফিরেছে। আসিফ আলি ও খুশদিল শাহর বেলায় একই ঘটনা। জাতীয় দলের নিচে পাইপলাইনের দিকে নজর না দিলে, বিকল্প খেলোয়াড় কে হতে পারে তা না ভাবলে এমনটা হতেই পারে। আমি জানি না, এই অবস্থা থেকে কীভাবে বের হওয়া যাবে।’

শেখ হাসিনাকে ফেরানোর অনুরোধ খতিয়ে দেখছে ভারত
  • ১৭ এপ্রিল ২০২৬
সালাউদ্দিন তানভীরের অব্যাহতি প্রত্যাহার করে স্বপদে বহাল করল…
  • ১৭ এপ্রিল ২০২৬
প্রথম ধাপে শেষ হল ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার
  • ১৭ এপ্রিল ২০২৬
শনিবার সরকারের দুই মাসের কার্যক্রম তুলে ধরবে প্রধানমন্ত্রী …
  • ১৭ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধে বৈশ্বিক মন্দার মাঝেও রমরমা ৫ ব্যাবসা
  • ১৭ এপ্রিল ২০২৬
রক্তাক্ত শিক্ষার্থীকে প্রাথমিক সেবা না দিয়ে রামেকে রেফার, শ…
  • ১৭ এপ্রিল ২০২৬