বাদ পড়ায় এবার ফেসবুকে স্ট্যাটাস দিলেন অফ স্পিনার শেখ মেহেদী

১৫ সেপ্টেম্বর ২০২২, ০২:১০ PM
শেখ মেহেদী হাসান

শেখ মেহেদী হাসান © ফাইল ছবি

অফ স্পিনার শেখ মেহেদী হাসান এবার জায়গা পাননি আসন্ন বিশ্বকাপের স্কোয়াডে, তবে দলের সাথে থাকবেন স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসেবে।

মাহমুদউল্লাহর বাদ পড়া ও শান্তর দলে থাকা নিয়ে বেশ সরগরম দেশের ক্রিকেটপাড়া। এর মাঝে অফ স্পিনার শেখ মেহেদী হাসানকেও যে বাদ দেয়া হয়েছে তা এ দু'জনের আলোচনায় চাপা পড়ে গেছে।

বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়ায় অনেকে প্রতিক্রিয়া দেখালেও মেহেদী তেমন প্রতিক্রিয়া দেখাননি। নিজের বাদ পড়ার দিনে দুটি কীর্তির কথা ছবিসহ নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন এই ক্রিকেটার। তিনি লিখেছেন, সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ, আমি খুব দ্রুতই আরও শক্তিশালী হয়ে ফিরে আসবো। আমাকে আপনাদের দোয়ায় সামিল করবেন।

 

ফেসবুকে মেহেদীর পোস্টে জানা গেছে, ২০২১ সালের জুলাই থেকে এ পর্যন্ত টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম ইকনোমি রেটে রান দেয়া স্পিনার হচ্ছেন তিনি। তার পেছনে রয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব, অস্ট্রেলিয়ার অ্যাডাম জাম্পার মত বোলার।

এমনকি টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা বোলার এখন তিনি। নতুন প্রকাশিত র‍্যাংকিংয়ে দেখা যাচ্ছে মেহেদীর অবস্থান ১৫ নম্বরে। যেখানে সাকিব রয়েছেন ১৯ নম্বরে। 

এদিকে বাংলাদেশের অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদউল্লাহকে বাদ দেয়ায় ফেসবুকে নিজের ক্ষোভের প্রকাশ করেছেন তার স্ত্রী। সেই পোস্টে আবার কমেন্টস করে বিতর্ক আরও উস্কে দিয়েছেন মুশফিকের স্ত্রী। রিয়াদ এবং মুশফিকের স্ত্রী- দু'জন আপন বোন।

ট্যাগ: ক্রিকেট
প্রবাসীকে হত্যার পর  লাশ আট টুকরো, মুল পরিকল্পনাকারী গ্রেপ্…
  • ২০ মে ২০২৬
মাস্টার্সের রেজাল্ট পাওয়ার দিনই হল ছেড়ে দিলেন শিবির নেতা স…
  • ২০ মে ২০২৬
বেরোবিতে ভর্তি ফি কমানো ও বিভাগীয় শহরে বাস চালুর দাবিতে ছা…
  • ২০ মে ২০২৬
বিজ্ঞানভিত্তিক একাডেমিয়া থেকে প্রথম উপাচার্য পেল নজরুল বিশ্…
  • ২০ মে ২০২৬
শাটডাউন কর্মসূচির পর ডুয়েট ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা
  • ২০ মে ২০২৬
কে হতে যাচ্ছেন ম্যানসিটির পরবর্তী কোচ?
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081