সাব্বিরকে এখন কী বলব, ক্রিকেটার নাকি টিকটকার?

১৪ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৫ PM
সাব্বির রহমান

সাব্বির রহমান © ফাইল ছবি

সদ্যঃসমাপ্ত এশিয়া কাপ দিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরেছেন সাব্বির রহমান।  এক ম্যাচে সুযোগ পেয়ে ওপেনিংয়ে নেমে করেছিলেন ৬ বলে ৫ রান। তবু আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে হার্ডহিটার হিসেবেও জায়গা করে নিয়েছেন। মিরপুরে বৃষ্টিবিঘ্নিত তিন দিনের ক্যাম্পের প্রথম দিনে তাকে মারদাঙ্গা ব্যাটিং করতেও দেখা গেছে।

এর মাঝেই দেশের ক্রিকেটাঙ্গনে সাব্বির আলোচনায় চলে এলেন ভিন্ন এক কারণে।

গতকাল সোমবার থেকে একটি ভিডিও সোশ্যাল সাইটে ভাইরাল হয়ে গেছে। যাতে সাব্বির রহমান জানিয়েছেন, 'আমার টিকটক আইডি ভেরিফায়েড হয়েছে! এটা ছাড়া আমার নামে বাকি সব আইডি ফেক। সবাইকে ধন্যবাদ। সাবস্ক্রাইব করবেন এবং আমাকে ফলো করবেন।'

আরও পড়ুনঃ লাইফবয় সাবানের বিজ্ঞাপন প্রত্যাহারে লিগ্যাল নোটিশ

টিকটক নামের ভিডিও শেয়ারিং অ্যাপটি নিয়ে দীর্ঘদিন ধরেই দেশে আলোচনা-সমালোচনা হচ্ছে। টিকটক ভিডিও বানাতে গিয়ে বেশ কিছু দুর্ঘটনা এবং অপরাধমূলক কর্মকাণ্ড প্রকাশ্যে আসার পর অ্যাপটি নিষিদ্ধ করারও দাবি উঠেছে। সেই অ্যাপে নিজের আইডি ভেরিফায়েড হওয়ার খবর ঘটা করে জানিয়েছেন সাব্বির রহমান নিজেই। বর্তমান তার টিকটক আইডিতে ১৮ লাখ লাইক রয়েছে।

সাব্বির রহমানের টিকটক আইডি ঘুরে দেখা গেছে, সেখানে তিনি অনুশীলন, জিম সেশন, ভ্রমণ বিষয়ক ভিডিও শেয়ার করেছেন। তার এই ভিডিও বার্তা মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। এশিয়া কাপের ব্যর্থ মিশন শেষে দেশে ফিরে টিকটক আইডি ভেরিফায়েড হওয়ার খবর ভালোভাবে নিতে পারেননি ক্রিকেটপ্রেমীরা। অ্যাপটি বিতর্কিত হওয়ায় সমালোচনা বেড়েছে। অনেকেই মজা করে সোশ্যাল সাইটে লিখছেন, সাব্বিরকে এখন কী বলা যাবে, ক্রিকেটার নাকি টিকটকার?

ট্যাগ: ক্রিকেট
এসএসসির ফল প্রকাশ এগিয়ে আনার প্রশ্নে যা বললেন শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকলে হামের উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু, ভর্তি ৪১
  • ২০ এপ্রিল ২০২৬
প্রতিবন্ধীদের জন্য সব প্রতিষ্ঠানে আলাদা র‍্যাম্প চেয়ে হাইকো…
  • ২০ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন শামীম আরা বেগম
  • ২০ এপ্রিল ২০২৬
তথ্য অধিদপ্তরে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬৮, আবেদন আগামীকাল …
  • ২০ এপ্রিল ২০২৬
বিএনপি সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিল যেসব নেতাদের স্ত্রী ও …
  • ২০ এপ্রিল ২০২৬