পাকিস্তানের হারে শোয়েব মালিকের ক্ষোভ

১২ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩৯ PM
পাকিস্তান অলরাউন্ডার শোয়েব মালিক

পাকিস্তান অলরাউন্ডার শোয়েব মালিক © সংগৃহীত

এশিয়া কাপের ফাইনালে লঙ্কানদের কাছে ২৩ রানে হেরেছে পাকিস্তান। ১৭১ রান তাড়া করতে নেমে রিজওয়ান ও ইফতিখার বাদে কেউই ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেননি। যেখানে ফাইনালে পাকিস্তানের মিডল-অর্ডারের দুর্বলতা চোখে পড়েছে সবার। চোখ এড়ায়নি পাকিস্তানের হয়ে ১২৪ টি-টোয়েন্টি খেলা শোয়েব মালিকেরও। পাকিস্তানের হারের পর ক্ষোভ শোয়েব মালিকের।

শোয়েব মালিক টুইটটি করেন কাল রাতে এশিয়া কাপ ফাইনাল শেষে। মন্তব্য এরই মধ্যে সাড়ে সাত হাজার ছাড়িয়ে গেছে। রি-টুইট হয়েছে সাড়ে ১৪ হাজারের মতো এবং প্রায় ৭৫ হাজার টুইটার ব্যবহারকারী তাঁর টুইটটি পছন্দ করেছেন। টুইটটি কি নিয়ে, তা এতক্ষণে নিশ্চয়ই আপনারও জানা হয়ে গেছে।

শ্রীলঙ্কার কাছে হারের পর টুইটারে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। টুইটারে নিজের মনের কষ্ট প্রকাশ করে মালিক লিখেছেন, আমরা কবে বন্ধুত্ব, পছন্দ-অপছন্দের সংস্কৃতি থেকে বের হতে পারবো? সৃষ্টিকর্তা সব সময় সৎকে সাহায্য করেন।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সেমিফাইনালে ওঠার পথে দারুণ খেলেছিলেন শোয়েব মালিক। গত নভেম্বরে বাংলাদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেন তিনি। সে সিরিজে দুই ম্যাচ খেলে একটিতে ০ রানে আউট হন এবং শেষ ম্যাচে তার ব্যাটিংয়ে নামার দরকার হয়নি। পাকিস্তানের হারের পর ক্ষোভ প্রকাশ দিলেন শোয়েব মালিক

আরও পড়ুন: ভুল না করলে বাংলাদেশ ফাইনাল খেলতো: পাপন

এদিকে শোয়েব মালিকের ওই টুইটে ইঙ্গিত-পূর্ণ মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক উইকেট-কিপার ব্যাটসম্যান কামরান আকমল। তিনি লিখেছেন, ওস্তাদজি, এতটা সৎ হবেন না। এছাড়াও পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’ ও ‘সামা টিভি’র সংবাদকর্মী ওয়াজহাত কাজমি শোয়েবের এই টুইটে মন্তব্যে লিখেছেন, সত্যটা বলা হলো।

পাকিস্তানের মিডল-অর্ডারের ব্যর্থতায় রোববার (১১ সেপ্টেম্বর) লঙ্কানদের বিপক্ষে পাত্তা পায়নি পাকিস্তান। ওপেনার মোহাম্মদ রিজওয়ান (৪৯ বলে ৫৫) এবং ইফতিখার আহমেদ (৩১ বলে ৩২) ছাড়া আর কেউ ব্যাটিংয়ে দাঁড়াতে পারেননি। মিডল অর্ডারে ফখর জামান (০), মোহাম্মদ নওয়াজ (৬), খুশদিল শাহ (২) ও আসিফ আলী (০) রানে আউট হন।

মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে সেবা নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৫০০ শিক্ষার্থী
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, মাসিক উপবৃত্ত…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির কনক্লেভে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9