ম্যারাথনে স্বর্ণপদক জয় করলো বাকৃবির সাজ্জাদ

১২ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫২ PM
স্বর্ণ জয়ী সাজ্জাদ

স্বর্ণ জয়ী সাজ্জাদ © টিডিসি ফটো

শিক্ষার্থীদের প্রতিভাকে বিকশিত করার লক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সাংস্কৃতিক ও সাংগঠনিক প্রতিষ্ঠানের ভূমিকা সবচেয়ে বেশি। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীরাও কোনও ক্ষেত্রে পিছিয়ে নেই। ক্রীড়া ক্ষেত্রে বাকৃবির অন্যতম সফল অ্যাথলেট সাজ্জাদ হোসেন স্নিগ্ধ ।
বিশ্ববিদ্যালয়ের সেরা অ্যাথলেট হিসেবে যেমন তার সুখ্যাতি রয়েছে তেমনি দেশজুড়ে খেলাধুলার বিভিন্ন ইভেন্টে অসংখ্য পুরস্কারও জিতেছেন তিনি। 

সম্প্রতি ০৯ সেপ্টেম্বর রাজধানীর হাতিরঝিল অ্যাম্ফিথিয়েটারে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে ‘বঙ্গবন্ধু ৩য় আন্তঃ বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশীপ ২০২২’ ম্যারাথন ও সাইকেলিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক লাভ করেন সাজ্জাদ হোসেন স্নিগ্ধ। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

জানা যায়, প্রতিযোগিতায় দেশের ১২৫ টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৭০০০ প্রতিযোগী অংশ নেন। ১৪ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সকলকে পেছনে ফেলে বাকৃবি শিক্ষার্থী সাজ্জাদ হোসেন পুরুষ ক্যাটাগরিতে প্রথম স্থান অর্জন করেন।

আরও পড়ুন: ভুল না করলে বাংলাদেশ ফাইনাল খেলতো: পাপন

এবিষয়ে স্বর্ণপদক বিজয়ী সাজ্জাদ হোসেন বলেন, ‘বঙ্গবন্ধু ৩য় আন্তঃ বিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পিয়নশীপ ২০২২’ ম্যারাথনে ১৪ কি.মি দৌড় প্রতিযোগিতায় সকল বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে প্রথম হয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য গোল্ড মেডেল অর্জন আমার জীবনের অন্যতম সেরা একটি
মাইলফলক। এই অনুভূতি আসলে অন্যরকম এবং সেটার গুরুত্ব আরও বৃদ্ধি পায় যখন এই প্রথম বিশ্ববিদ্যালয়ের হয়ে এমন একটি আসরে গোল্ড মেডেল অর্জন করি। পর্যাপ্ত সুযোগ-সুবিধা পেলে আগামী দিনে আমরা সকল সেক্টরে নিজেদের সেরাটা দিয়ে বিশ্ববিদ্যালয়কে দেশ ও বিশ্ব মঞ্চে তুলে ধরবো ইনশাআল্লাহ। এই ধরনের ইভেন্টে বিশ্ববিদ্যালয় আরও বেশি সহযোগিতা করবে বলে আমি মনে করি। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.জাহিদ আহসান রাসেল। 

উল্লেখ্য,গত দুই বছরে সারা দেশে প্রায় ২০ এর অধিক ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন সাজ্জাদ। প্রতিটি ইভেন্টেই বরাবরের মতই চ্যাম্পিয়ন ছিলেন তিনি। এর মধ্যে ঢাকা হাফ ম্যারাথন ২০২০ ও ২০২১, বঙ্গবন্ধু ঢাকা ম্যারাথন ২০২২, সিলেট হাফ ম্যারাথন ২০২১, বিমান হাফ ম্যারাথন প্রতিযোগিতা ২০২২ ছিল উল্লেখযোগ্য।

ট্যাগ: বাকৃবি
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে সেবা নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৫০০ শিক্ষার্থী
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, মাসিক উপবৃত্ত…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির কনক্লেভে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9