‘কালা চশমা’ গানে বাংলাদেশ লিজেন্ডদের নাচ (ভিডিও)

১১ সেপ্টেম্বর ২০২২, ০৫:২৩ PM
‘কালা চশমা’ গানে বাংলাদেশ লিজেন্ডদের নাচ

‘কালা চশমা’ গানে বাংলাদেশ লিজেন্ডদের নাচ © সংগৃহীত

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের দ্বিতীয় আসর গতকাল থেকে শুরু হয়েছে। বিভিন্ন দেশের সাবেক তারকাদের মতো বাংলাদেশের লিজেন্ডরাও অংশ নিয়েছে টুর্নামেন্টে। সেখানে দেখা যায় 'কালা চশমা' গানে বিদেশীদের ভাইরাল নাচকে নকল করেছেন বাংলাদেশর ক্রিকেটাররা। তারপর ধীরে ধীরে সকল ক্রিকেটাররা সেই ভাইরালের গানের স্টেপ নকল করতে থাকে।   

রোববার (১১ সেপ্টেম্বর) কানপুরে বাংলাদেশ লিজেন্ডের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ লিজেন্ড। বেশ ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশের ক্রিকেটাররা।

বলিউডের জনপ্রিয় গান‘কালা চশমা’র সঙ্গে নেচেছেন তারা। ক্রিকেটারদের এই উদ্দাম নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সকলেই পছন্দ করেছে 'কালা চশমা' ডান্স। ভিডিওতে ছিলেন আব্দুর রাজ্জাক, মেহরাব হোসেন অপি, জাবেদ ওমর, শাহাদাত হোসেন রাজীবসহ অন্য খেলোয়াড়েরা।

আরও পড়ুন: বার্সার ম্যাচে দর্শক অসুস্থ, ওষুধ দিতে ছুটলেন গোলরক্ষক

প্রসঙ্গত, বিকেল চারটায় শুরু হয়েছে বাংলাদেশ লিজেন্ডদের ম্যাচ। বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন শাহাদাত হোসেন রাজিব। অন্যদিকে উইন্ডিজের নেতৃত্বে আছেন ব্রায়ান লারা। টসে জিতে ব্যাটিং করতে নেমেছে বাংলাদেশ।

 

রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬