বার্সার ম্যাচে দর্শক অসুস্থ, ওষুধ দিতে ছুটলেন গোলরক্ষক

১১ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৩ PM
ডিফিব্রিলেটর নিয়ে ছুটছেন কাদিজ গোলরক্ষক লেদেসমা

ডিফিব্রিলেটর নিয়ে ছুটছেন কাদিজ গোলরক্ষক লেদেসমা © সংগৃহীত

শনিবার নির্ধারিত সময়ের খেলা শেষ হতে বাকি ৮ মিনিট। এমন সময়েই হঠাৎ নুয়েভো মিরানদিয়া স্টেডিয়ামে বন্ধ হয়ে গেল কাদিজ ও বার্সেলোনার লা লিগ ম্যাচ। এই ম্যাচ চলাকালে গ্যালারিতে অসুস্থ হয়ে পড়েন এক দর্শক ও ক্যামেরাম্যান।সেই অসুস্থ দুজনের জন্য প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম নিয়ে দৌড়ে ছুটে যান কাদিসের গোলরক্ষক কোনান লেদেসমা। যা রীতিমতো ভাইরাল হয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কাদিস গোলরক্ষক লেদেসমাসহ দুই দলের খেলোয়াড়দের মানবিকতার প্রশংসা করছেন সবাই।

ম্যাচের ৫৫ মিনিটে ফ্রেংকি ডি ইয়ং ও ৬৫ মিনিটে রবার্ট লেওয়ানডস্কির গোলে সহজ জয়ের পথে ছিল বার্সেলোনা। শেষ বাঁশি বাজার মিনিট সাতেক আগেই ঘটে সেই ঘটনা। কাদিসের গোলবারের পেছনে এক দর্শক অজ্ঞান হয়ে যান। বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, মাঠেই হার্ট অ্যাটাক করেন সেই দর্শক।

যা দেখে অন্য দর্শকরা সাহায্যের জন্য এগিয়ে এলেও তাদের কাছে ছিল না চিকিৎসা সরঞ্জাম। তাই এক দৌড়ে বার্সার মেডিকেল স্টাফের কাছ থেকে ডিফিব্রিলেটর নিয়ে সেই দর্শকের কাছে ছুটে যান লেডেসমা। পরিস্থিতি বুঝে দ্রুত এই কাজ করায় প্রশংসার সাগরে ভাসছেন তিনি।

সেই দর্শককে যখন প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছিল, তখন এক ক্যামেরাম্যানও জ্ঞান হারিয়ে ফেলেন। আরও ভীতিকর অবস্থা দেখা দেয় মাঠে। খেলোয়াড়দের চোখে-মুখে দেখা যায় স্পষ্ট আতঙ্ক। প্রায় ১৫ মিনিট পর দুই দলের খেলোয়াড়দের ড্রেসিংরুমে ফিরে যাওয়ার পরামর্শ দেন ম্যাচ রেফারি।

আরও পড়ুন: শিরোপার হাসি কার-পাকিস্তান নাকি শ্রীলঙ্কা?

পরে মাঠে অসুস্থ হয়ে পড়া দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে স্বাভাবিক অবস্থায় ফেরানো হয়। তবে হার্ট অ্যাটাক করা দর্শককে পাঠানো হয় হাসপাতালে। সেখানে আবারও জ্ঞান হারান তিনি। তবে শেষ পর্যন্ত তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন কাদিসের প্রেসিডেন্ট ম্যানুয়েল ভিজসাইনো।

দর্শক অসুস্থতার পর দুদলের খেলোয়াড়েরাই চলে গিয়েছিলেন ড্রেসিং রুমে। খেলা আবার শুরু হবে কি না সংশয় ছিল তা নিয়েই। তবে শেষ পর্যন্ত শুরু হয় খেলা। প্রায় ঘণ্টা-খানেক বিরতি শেষে আবারও মাঠে গড়ানো সেই ম্যাচে বার্সেলোনা শেষ পর্যন্ত জিতেছে ৪-০ গোলে। খেলা বন্ধ হওয়ার আগেই অবশ্য ২-০ গোলে এগিয়ে ছিল বার্সা।

কাদিসের মাঠ থেকে পাওয়া এই বড় জয়ে পাঁচ ম্যাচে ৪ জয় ও এক ড্র নিয়ে ১৩ পয়েন্ট নিয়ে লা লিগ টেবিলে শীর্ষে উঠেছে জাভি হার্নান্দেজের দল। ৪ ম্যাচের সব কটি জিতে ১২ পয়েন্ট পাওয়া রিয়াল মাদ্রিদ আছে দুইয়ে। সবকয়টি ম্যাচ হেরে কাদিসের অবস্থান তলানিতে।

ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে সেবা নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৫০০ শিক্ষার্থী
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9