মুশফিকের অভাব পূরণ করা সহজ হবে না

১০ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩৫ PM
মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত থেকে ব্যর্থ মিশন শেষে দেশে ফিরেই টি-টোয়েন্টি ফরম্যাটকে বিদায় বলেছেন উইকেট-কিপার ব্যাটার মুশফিকুর রহিম। নিজের ফেসবুক পোস্টে তিনি অবসরের ঘোষণা দিয়ে জানান, টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার থেকে আজ আমি অবসর নিচ্ছি। তবে, টেস্ট এবং ওয়ানডে খেলা চালিয়ে যাবো। জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন বলেন, এই মুহূর্তে মুশফিকের অভাব পূরণ করা সহজ হবে না।

শনিবার (১০ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে মুশফিক দলে না থাকায় তার জায়গায় কে থাকবেন? তার অভাবটা কে পূরণ করবেন-এমন প্রশ্নে হাবিবুল বাশার সুমন জানান, মুশফিকের অভাব এই মুহূর্তেই পূরণ করা সহজ হবে না।

গণমাধ্যমের কাছে হাবিবুল বাশার বলেন, টি-টোয়েন্টি ফরম্যাট থেকে মুশফিক সরে গিয়েছে। অবশ্য সোহান ফিরে আসলে হয়তো জায়গাটা পরিপূর্ণ হবে।’

আরও পড়ুন: টি২০ থেকে অবসর নিলেন মুশফিক

তিনি আরও বলেন, লিটন এই মুহূর্তে ভালো আছে। তাকে দেখে মনে হয় বেশ ভালো অবস্থায় আছে। ইয়াসির রাব্বি ফিটনেস পরীক্ষা দিয়েছে, সেখানে একটু কম স্কোর হলেও ভালো করেছে সে। এছাড়া হাসান মাহমুদ ফিট থাকলে দল আরো শক্তিশালী হবে, সাথে সোহান আছে।’

এশিয়া কাপে বাংলাদেশ দল এবার পূর্ণ শক্তি নিয়ে দুবাই যেতে পারেনি। দলের গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটার ছিলেন ইনজুরিতে। অবশ্য টি-টোয়েন্টি বিশ্বকাপে ইনজুরি কাটিয়ে ক্রিকেটাররা ফিরলে দল আরো শক্তিশালী হবে বলে আশা হাবিবুল বাশার সুমনের। 

প্রবাসীকে হত্যার পর  লাশ আট টুকরো, মুল পরিকল্পনাকারী গ্রেপ্…
  • ২০ মে ২০২৬
মাস্টার্সের রেজাল্ট পাওয়ার দিনই হল ছেড়ে দিলেন শিবির নেতা স…
  • ২০ মে ২০২৬
বেরোবিতে ভর্তি ফি কমানো ও বিভাগীয় শহরে বাস চালুর দাবিতে ছা…
  • ২০ মে ২০২৬
বিজ্ঞানভিত্তিক একাডেমিয়া থেকে প্রথম উপাচার্য পেল নজরুল বিশ্…
  • ২০ মে ২০২৬
শাটডাউন কর্মসূচির পর ডুয়েট ক্যাম্পাস ছাড়ছেন শিক্ষার্থীরা
  • ২০ মে ২০২৬
কে হতে যাচ্ছেন ম্যানসিটির পরবর্তী কোচ?
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081