যশোরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

১৩ জুন ২০২২, ০৩:৪৪ PM
স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ © সংগৃহীত

যশোরে অষ্টম শ্রেণি পড়ুয়া স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সোমবার (১৩ জুন) বিকালে যশোর কোতোয়ালি থানার পরিদর্শক মনিরুজ্জামান বলেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার সদর উপজেলায় এ ঘটনা ঘটে। 

এ ব্যাপারে ভুক্তভোগী স্কুলছাত্রীর মা জানান, ধর্ষণের ঘটনা যাতে প্রকাশ না হয়, সেই জন্য স্থানীয় কয়েকজন ব্যক্তি মেয়েটিকে হাসপাতালে নিতে বাঁধা দেন। কিন্তু তাদের কথা না শুনে রাত ১টার দিকে মেয়েকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। 

স্কুলছাত্রীর মা আরও জানান, রোববার বিকেল ৫টার দিকে ওই স্কুলছাত্রী মাঠ থেকে তাদের হাঁস নিয়ে বাড়ি ফিরছিল। ওই সময় অভিযুক্ত তার মুখ চেপে ধরে পাশের নির্জন একটি জায়গায় নিয়ে যায়। এরপর কোমল পানীয়র বোতলে থাকা কিছু দিয়ে তাকে জোর করে খাইয়ে দেয়। তখন তার মাথা ঝিমঝিম করছিল। এরপর তাকে ধর্ষণ করে ফেলে রেখে যায় তারা। পরে বাড়িতে গিয়ে সবকিছু জানায় মেয়ে।

হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আহমেদ তারেক শামস বলেন, মেয়েটিকে শারীরিক নির্যাতন করা হয়েছে। বর্তমানে ওই স্কুলছাত্রীকে গাইনি ওয়ার্ডে পাঠানো হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানানো যাবে। 

আরও পড়ুন:‘বাংলাদেশিদের বেশি মনোযোগ টাকা আয়ে, নিজের দিকে নয়’

যশোর কোতোয়ালি থানার পরিদর্শক মনিরুজ্জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ: ধর্ষণ
‘আমি শুধু একজন মানুষ’—চাপ, সমালোচনা আর জীবনের গল্পে নেইমার
  • ৩১ মার্চ ২০২৬
ডিএফপিতে চলচ্চিত্র নির্মাতাদের ওপর হামলার ঘটনায় এনসিপির নিন…
  • ৩১ মার্চ ২০২৬
ফরিদপুরে এফডিআরের টাকার লোভে খালাকে খুন
  • ৩১ মার্চ ২০২৬
শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি মেডিকেলে আর মাইগ্রেশন নয়, বেসরকারির বিষয়ে যা জানা যা…
  • ৩১ মার্চ ২০২৬
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence